Global Sylhet24
প্রকাশ : Dec 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রায় ৮ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রোজিনা আটক

প্রায় ৮ হাজার পিস ইয়াবাসহ কারবারী রোজিনাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব নাটাল মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

মোছা. রোজিনা আক্তার (৩৩)  ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিজয়নগর থানার পত্তন উত্তরপাড়ার মো. ইয়ামিন মিয়ার স্ত্রী।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানার ভৈরবপুর এলাকাস্থ সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম দিকে টোল প্লাজার সামনে অভিযান চালানো হয়। রোজিনা আক্তার ব্রাহ্মণবাড়িয়া থেকে সড়ক পথে মোটরসাইকেলের যাত্রী সেজে ভৈরবে আসছিলেন। সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করার পর তার কাছ থেকে এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কে মাদকবিরোধী অভিযানে ৭৯৪০ পিস ইয়াবাসহ নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

1

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

2

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

3

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

4

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

5

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

6

বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ব

7

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

8

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

9

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

10

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

11

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

12

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

13

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

14

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

15

খালেদা জিয়া দেশে ফিরছেন কাল পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

16

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

17

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ‘আটকে দিতে অপপ্রচার’

18

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

19

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

20