Global Sylhet24
প্রকাশ : Apr 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁদপুরে অস্ত্রসহ কিশোর গ্যাং গোয়েন্দা জালে

চাঁদপুর প্রতিনিধিঃ- প্রতিপক্ষ আরেকদল কিশোর গ্যাংয়ের ওপর হামলার আগেই ধরা পড়ল একপক্ষ। হামলার জন্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই কিশোর গ্যাংয়ের অবস্থান। কিন্তু তার আগেই গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়ে কিশোর গ্যাংয়ের তিন সদস্য। 

শুক্রবার (২৫ এপ্রিল) রাত ৮টায় চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পাড় থেকে তাদেরকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে।চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে উপপরিদর্শক জালাল উদ্দীন ঘটনাস্থলে পৌঁছেন।

এরই মধ্যে কিশোর গ্যাংয়ের বেশ কয়েকজন সদস্য দৌড়ে পালিয়ে গা-ঢাকা দেয়। তবে চাপাতি, হাঁসুয়া ও ছোরা- এমন ৮টি দেশীয় অস্ত্রশস্ত্রসহ ধরা পড়ে ৩ জন। 

তারা হচ্ছে- শিপন (১৯) আবু হোসেন (১৮) এবং ফারহান আহমেদ (১৯)।

এদের মধ্যে আবু হোসেন চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের শিক্ষার্থী। অন্য দুজন দোকান কর্মচারী। তিনি আরো জানান, গা-ঢাকা দেওয়া অন্যদেরকেও আটকের চেষ্টা চলছে। 

রাতে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, আটককৃতরা গোয়েন্দা পুলিশের কাছে স্বীকার করেছে- প্রতিপক্ষ আরেকদল কিশোর গ্যাং ডাকাতিয়া নদীর পাড়ে জমায়েত হবে।তাই তাদেরকে সায়েস্তা করতেই এই দলের বেশ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নিয়েছিল।

পুলিশ সুপার আরো জানান, সমাজে বখে যাওয়া এসব কিশোর গ্যাং নির্মূল করতে পুলিশ তৎপর রয়েছে। এই জন্য শান্তিপ্রিয় সাধারণ মানুষের সহযোগিতা এবং কিশোর গ্যাং সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা প্রদানের অনুরোধও জানান তিনি। 

এদিকে, রাত ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক মাস ধরে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েই চলছিল।

এরমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এসব কিশোর গ্যাংয়ের অনেক সদস্যকে আটকও হয়। কিন্তু তারপরও নতুন করে বেপরোয়া তারা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

1

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

2

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

3

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

4

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

5

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

6

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

7

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

8

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

9

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

10

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

11

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

12

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

13

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

14

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

15

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

16

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

17

বছর ঘুরে আজ খুশির ঈদ

18

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

19

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

20