Global Sylhet24
প্রকাশ : Aug 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

পর্তুগালের ভিসার নামে অর্থ আত্মসাৎ, সিলেটে প্রতারক গ্রেফতার

ভারতে নিয়ে পর্তুগালের জাল ভিসা দিয়ে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।


তার নাম আজহার আহমদ (৪২)। তিনি দক্ষিণ সুরমা থানার কুচাই পশ্চিমপাড়া গ্রামের জুনেদ আহমদের ছেলে।

 

শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে দক্ষিণ সুরমার কুচাই জামেমসজিদের সামনা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

র‌্যাবের গণমাধ্যম শাখা জানায়, আজহার একটি মানবপাচার মামলার (নং ১৭/২৮/০৪/২৪) এজাহারনামীয় আসামী।

 

জানা যায়, আজহার তামিম নামে একজনের সাথে মিলে মোট ১৮জনকে পর্তুগাল পাঠানোর নামে চলতি বছরের ১৫ জানুয়ারি ভারতে নিয়ে যান এবং সেখানে একটি আবাসিক হোটেলে রাখেন। তারা যাত্রীদের কাছ থেকে মোট ১ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা নেন। কয়েকদিন সেখানে থেকে ভিসার কাজ শেষ বলে তারা দেশে ফিরে আসেন। ওই ভিসায় কয়েকজন পতুগাল যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করেন।

 

এরপর পর্তুগাল যাত্রী অন্যান্যরা বুঝতে পারেন সবগুলো ভিসাই জাল। তারা তামিম ও আজহারের কাছে টাকা ফেরত চাইলেও তার নানা টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে তারা হত্যারও হুমকি দিতে থাকেন। পরে তারা দক্ষিণ সুরমা থানায় একটি অভিযোগ দায়ের করলে ছায়া তদন্তে নামে র‌্যাব।

র‌্যাবের গণমাধ্যম শাখা জানায়, আজহারকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য আসামীদের গ্রেফতারে জোরালো অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

1

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

2

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

3

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

4

খালেদা জিয়া দেশে ফিরছেন কাল পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

7

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

8

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

9

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

10

ইরানের ১২ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

11

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

12

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

13

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

14

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

15

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

16

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

17

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

18

আজ মহান স্বাধীনতা দিবস

19

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

20