Global Sylhet24
প্রকাশ : May 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

এল ক্লাসিকো জিতে শিরোপার পথে বার্সা

কিলিয়ান এম্বাপ্পের হ্যাট্রিক সত্ত্বেও বার্সেলোনার কাছে ৪-৩ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। এল ক্ল্যাসিকো জিতে পয়েন্ট টেবিলে ৭ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে শিরোপার আরও কাছে বার্সা।

ম্যাচের ৫ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ১৪তম মিনিটের সময় নিজের ও দলের দ্বিতীয় গোল করেন ফরাসি স্ট্রাইকার। ১৯তম মিনিটে একটা গোল পরিশোধ করেন এরিক গার্সিয়া। এরপরই ১৩ মিনিটের ব্যবধানে ৩ গোল করে বার্সা। ৩২ মিনিটে গোল করে সমতায় ফেরান লামিনে ইয়ামাল, দুই মিনিট বাদে দলকে এগিয়ে দেন রাফিনিয়া। এতে অবিস্মরণীয় এক ঘটনার সাক্ষী হলো অলিম্পিক স্টেডিয়ামে আসা দর্শক, সাক্ষী হলো স্ক্রিনে চোখ রাখা সমর্থকও। ১০৩ বছর পর এই প্রথম এল ক্লাসিকোতে প্রথম ৩৫ মিনিটের মধ্যে ৫ গোলের দেখা মিললো।

প্রথমার্ধের শেষ মিনিটে রাফিনিয়ার আরও এক গোলে কাতালানদের হালি হলো পূর্ণ। ৪-২ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে গেলো আনচেলত্তির দল।

বিরতির পর ম্যাচের ৭০তম মিনিটে আরেক গোল শোধ দেয় রিয়াল। হ্যাট্রিক করেন এমবাপ্পে, যদিও শেষ পর্যন্ত ট্র্যাজিক হিরোর পরিণতি বরণ করতে হয় এই ফরোয়ার্ডকে। অনেক চেষ্টা করেও আর গোল করতে পারেনি রিয়াল। উল্টো ম্যাচের অতিরিক্ত সময়ের ৫ম মিনিটে গোল করেন বার্সার ফেরমিন লোপেজ, যদিও হ্যান্ডবলের কারণে সেই গোল বাতিল হয়।

৪-৩ গোলের এই হারে লা লিগার চ্যাম্পিয়ন হওয়ার রেস একরকম ছিটকেই গেলো বেলিংহামরা। পরের তিন ম্যাচ থেকে ২ পয়েন্ট পেলেই নিশ্চিত বার্সার লিগ শিরোপা। অর্থাৎ পরের ম্যাচে এস্পানিওলকে হারাতে পারলেই লিগ জিতে নেবেন রাফিনিয়ারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

1

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

2

বদলে যাওয়া ক্যাম্পাস

3

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

6

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

7

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

8

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

9

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

10

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

11

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

12

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

13

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

14

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

15

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

16

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

17

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

18

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

19

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

20