Global Sylhet24
প্রকাশ : Mar 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও সহযোগী আলমগীর গ্রেফতার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার প্রধান অসামি ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীরকে গ্রেফতারের কথা জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)।


রোববার সন্ধ্যায় বার্তা সংস্থা এএনআই’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।রোববার ভোরে উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের  গ্রেফতার  করা হয়।

 গ্রেফতারকৃতরা হলেন- হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন।

পশ্চিমবঙ্গ এসটিএফ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে ওসমান হাদিকে হত্যার পর আসামিরা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। দেশটির বিভিন্ন স্থানে আত্মগোপন করার পর তারা পুনরায় বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় আসে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার গভীর রাতে তাদের  গ্রেফতার করা হয়। আজ তাদের আদালতে হাজির করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। তদন্তে ফয়সাল করিম মাসুদকে প্রধান হামলাকারী হিসেবে শনাক্ত করা হয় এবং তাকে ধরিয়ে দিতে বর্তমান সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।

এর আগে তদন্তের স্বার্থে ফয়সাল করিম মাসুদ, তার প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’ এবং তার পরিবারের সদস্যদের মোট ৫৩টি ব্যাংক হিসাব জব্দ করা হয়। হাদি হত্যার ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন।


এর আগে সিআইসি কর্মকর্তা বলেছিলেন, ঘটনাটি ঘটাতে কোনো অর্থায়ন ছিল কি না তা নির্ধারণের জন্য তদন্ত চলাকালীন সম্ভাব্য কোনো অর্থ স্থানান্তর বা গোপন করা ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাদিকে গুলি করার ঘটনার তদন্ত আইন প্রয়োগকারী সংস্থাগুলো চালিয়ে যাচ্ছে, আর আর্থিক গোয়েন্দা কর্তৃপক্ষ এই মামলার সাথে সম্পর্কিত সম্ভাব্য আর্থিক যোগসূত্র এবং লেনদেন পরীক্ষা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

1

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

2

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

3

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

4

আজ মহান স্বাধীনতা দিবস

5

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

6

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

7

বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ব

8

ইরানের ১২ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

9

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

10

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

11

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

12

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

13

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

14

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

15

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

16

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

17

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

18

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

19

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

20