Global Sylhet24
প্রকাশ : Jun 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে পুকুর থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার

 হবিগঞ্জ প্রতিনিধিঃ- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামের পুকুর থেকে গৃহবধূ ইসমত আরার (৩৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল। তিনি ওই গ্রামের মর্তুজ আলীর স্ত্রী।

 


সোমবার (১৬ জুন) সকাল ১১টায় চুনারুঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আবুল কালামসহ একটি দল পুকুর থেকে গৃহবধূ ইসমত আরার লাশ উদ্ধার করেন।

 

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মর্তুজ আলীর স্ত্রী ইসমত আরা সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে কোন এক সময় কাপড় চোপড় নিয়ে বাড়ির পুকুরে যান। এরপর তার কোন সন্ধান পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পুকুর পাড়ে তার ব্যবহৃত কাপড়-চোপড় দেখে সন্দেহ হয়। পরে স্থানীয় ফায়ার সার্ভিস অফিস ও থানায় খবর দেন।

 

ফায়ার সার্ভিসের কর্মীরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার লাশ উদ্ধার করেন। তবে কি কারণে তার মৃত্যু হল ঘটনাটি এখনও রহস্যজনক।

 

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুর আলম বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

1

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

2

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

3

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

4

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

5

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

6

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

7

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

8

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

11

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

12

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

13

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

14

আজ মহান স্বাধীনতা দিবস

15

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

16

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

17

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

18

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

19

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

20