Global Sylhet24
প্রকাশ : Sep 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে হাওর পরিদর্শনে মৎস্য উপদেষ্টা, আটক ৫

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর ও ঢালা এলাকায় নদী পরিদর্শন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এসময় ভরত খাল নদীতে অবৈধভাবে মাছ আহরণের জন্য জেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ জেলেকে আটক করা হয়।


পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পাঁচজন জেলেকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত)-এর ধারা ৫ (১) অনুযায়ী পাঁচ মাসের (১৫০ দিন) বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

 

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার হাওর ও ঢালা এলাকায় নদী পরিদর্শনকালে এই ঘটনা ঘটে। পরে তাহিরপুর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের আটক করে।

 

আটক ব্যক্তিরা হলেন, বাদাঘাট ইউনিয়নের পাতারগাঁও গ্রামের পাঠান মিয়া (৩৪), আবু বক্কর (২৫), আলীনুর (২৭) ও নুর আহমদ। আরেকজনের নাম জানা যায়নি।

 

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘সরকার দেশের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। অবৈধ জাল ব্যবহার ও প্রজনন মৌসুমে মাছ আহরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। পরিদর্শনকালে তিনি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের প্রশংসা করেন এবং মৎস্যসম্পদ রক্ষায় সাধারণ মানুষকে সহযোগিতার আহ্বান জানান।’

 

উপদেষ্টা ফরিদা আখতার এদিন সুনামগঞ্জ পৌর শহরের সার্কিট হাউস থেকে সড়কপথে তাহিরপুর উপজেলা পরিদর্শনে আসেন। পরে স্পিডবোটযোগে টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক এবং আশপাশের নদ-নদী ও হাওর এলাকা ঘুরে দেখেন তিনি।

 

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জানান, ‘উপদেষ্টা ফরিদা আখতার নদীতে বাধা সৃষ্টি করে মাছ ধরার অভিযোগে ৫ জনকে আটক করার নির্দেশ দেন। আমরা সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে তাদের আটক করি।’

 

পরিদর্শনকালে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ আব্দুর রউফ, মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

1

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

2

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

3

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

4

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

5

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

6

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

7

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

8

দিরাইয়ে ধান শোকানোকে কেন্দ্রকরে প্রতিপক্ষের আঘাতে যুবক খুন

9

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

10

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

ইরানের ১২ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

13

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

14

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

15

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

16

তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

17

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

18

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

19

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

20