Global Sylhet24
প্রকাশ : Jun 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাসা-বাড়িতে গ্যাস দেয়া অপচয়, বললেন জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘কেয়ামত পর্যন্ত বাসা বাড়িতে গ্যাস সংযোগ দেয়া বন্ধ থাকবে।

আমার পক্ষে সম্ভব হলে ঢাকাতেও আবাসিকভাবে গ্যাস সংযোগ সরবরাহ বন্ধ করে দিতাম, কারণ এটা অপচয়। শিল্প-কারখানা যেখানে গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস মিলছে না। সেখানে বাসা-বাড়িতে গ্যাস দেয়া অপচয়।

শুক্রবার (১৩ জুন) সিলেটের কৈলাশটিলা এমএসটিই প্লান্ট গোলাপগঞ্জ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এর আগে সকাল দশটায় ৭ নম্বর কূপ পরিদর্শন করেন পরবর্তীতে কৈলাশটিলা ২ নম্বর কূপ পরিদর্শন করেন উপদেষ্টা।

তিনি আরও জানান, সিলেটে দুটি কূপ থেকে ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। প্রতিবছর প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন কমছে।

পাশাপাশি এলএনজি আমদানি বেড়েছে। এক্ষেত্রে গ্যাসের উৎপাদন বাড়িয়ে আমদানি কমানোর চেষ্টা চলছে। তিনি বলেন, সিলেটসহ যেসব এলাকায় গ্যাস উত্তোলন করা হয় সেসব জায়গায় ৮০০ টাকায় সিলিন্ডার গ্যাস সরবরাহ করবে সরকার।

সামনে থেকে বাসা বাড়িতে এলপিজি গ্যাস ব্যবহার করা হবে। এসময় উপদেষ্টার সাথে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের (অপারেশন বিভাগ) অতিরিক্ত সচিব মোঃ খালিদ আহমেদ, বাপেক্স/এসজিএফএল'র প্রকৌশলী এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ সোহেব আহমদ, পেট্রো বাংলার চেয়ারম্যান রেহসানুল ইসলাম, সেক্রেটারি এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনির হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসটিলা গ্যাস ফিল্ড'র ডিজিএম ফারুক আহমদ, কৈলাসটিলা গ্যাস ফিল্ড এমএসটি প্লান্ট'র ডিজিএম জাফর রায়হানসহ সংশ্লিষ্ট কুপের কাজে নিয়োজিত কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

1

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

2

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

3

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

4

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ‘আটকে দিতে অপপ্রচার’

5

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

6

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

7

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

8

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

9

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

10

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

11

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

12

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

13

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

14

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

15

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

16

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

17

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

18

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

19

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

20