Global Sylhet24
প্রকাশ : Jun 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

দিরাইয়ে জাহানারা মেমোরিয়াল ট্রাস্ট এর পক্ষ থেকে দরিদ্র পরিবারে গোশত বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জের দিরাই উপজেলার অসহায় ও অতি দরিদ্র পরিবারে মাঝে কুরবানীর গোশত পৌঁছে দিল জাহানারা মেমোরিয়াল ট্রাস্ট।

রবিবার (৮ জুন (ঈদের পরদিন) সকাল ১০ টায় দিরাই জামেয়া হাফিজিয়া হুসাইনিয়া মাদ্রাসায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ট্রাস্টের পক্ষ থেকে তিন শতাধিক পরিবারের মধ্যে পরিষ্কারভাবে প্যাকেটজাত করে কোরবানির গোশত তুলে দেন, ট্রাস্টের চেয়ারম্যান ও কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব ড. মাওলানা শুয়াইব আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র কোরবানির মূল শিক্ষা হচ্ছে ত্যাগ সহানুভূতি। আমাদের অনেক ভাইবোন আছেন। যারা বছরে একবার একটু গোশত কিনে খাওয়ার সামর্থ্য রাখেন না। কেউ কেউ আছেন, কারো কাছে যেতে পারেন না। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। এটা কোন ত্রাণ নয়, ঈদের উপহার। যারা কষ্ট করে আসছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

মাওলানা শুয়াইব জানিয়েছেন, ১৯৯৯ সালে এই ট্রাস্ট প্রতিষ্ঠা হয়। পরবর্তীতে ২০১২ সালে মায়ের মৃত্যুর পর তার নাম যুক্ত করে 'জাহানারা মেমোরিয়াল ট্রাস্ট' নামকরণ করা হয়। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কাজ অব্যাহত রেখেছে ট্রাষ্ট। ভবিষ্যতেও ট্রাষ্টের উদ্যোগে এ ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দিরাই উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসাইন চৌধুরী, সহসভাপতি মাওলানা ইলিয়াস আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক মাওলানা আবিদুর রহমান, দিরাই পৌর জমিয়তের সভাপতি মাওলানা হেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক শরীফপুরী, সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল হক চৌধুরী, দিরাই উপজেলা যুব জমিয়তের সভাপতি মুফতি মোশাররফ হোসাইন চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা জাবির আল হাসান, শ্রমিক জমিয়তের সভাপতি মাওলানা মাসুম আহমেদ, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি এম হাসান আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ কয়েস আহমদ, দিরাই সরকারি ডিগ্রি কলেজ ছাত্র জমিয়তের সভাপতি সাইফ আহমেদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

1

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

2

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

3

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

4

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

5

দিরাইয়ে ধান শোকানোকে কেন্দ্রকরে প্রতিপক্ষের আঘাতে যুবক খুন

6

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ‘আটকে দিতে অপপ্রচার’

7

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

8

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

9

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

10

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

11

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

12

খালেদা জিয়া দেশে ফিরছেন কাল পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

13

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

14

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

15

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

16

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

17

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

18

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

19

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

20