Global Sylhet24
প্রকাশ : Jun 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাফলংয়ে বিক্ষোভের পর সাদাপাথর যাওয়া হলোনা দুই উপদেষ্টার

সিলেটের সাদাপাথর পরিদর্শনে যাওয়ার কথা ছিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খানের।


শনিবার দুপুর ১টায় সাদাপাথর এলাকা পরিদর্শনের কথা ছিল তাদের। কিন্তু জাফলং-এ তাদের গাড়িবহর ঘিরে স্থানীয়দের বিক্ষোভের পর আর সাদাপাথর পরিদর্শনে যাওয়া হয়নি তাদের।

 

শনিবার সকালে তারা জাফলং ইসিএ (ইকোলজিক্যাল ক্রিটিকাল এরিয়া) পরিদর্শনে যান। সেখান থেকে ফেরার পথে বল্লাঘাট (মামার দোকান) এলাকায় স্থানীয়দের রোষানলে পড়েন দুই উপদেষ্টা। পরে পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে উপদেষ্টাদের হরিপুর রিসোর্টে নিয়ে যান।

 

এদিকে দুই উপদেষ্টার সাদাপাথর পরিদর্শনকে ঘিরে কোম্পানীগঞ্জ উপজেলার পাথর ব্যবসায়ী ও শ্রমিকরদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পাথর কোয়ারি বন্ধ করে রেখেছেন। বিভিন্ন জায়গায় ব্যবসায়ী ও শ্রমিকরা জড়ো হয়েছিলেন বিক্ষোভ প্রদর্শনের জন্য।

 

দুপুর ১টায় কোম্পানীগঞ্জ যাওয়ার কথা ছিল উপদেষ্টাদের। এর আগ থেকে শ্রমিক ব্যবসায়ীরা জড়ো হতে থাকেন উপজেলার বিভিন্ন স্থানে। তারা সাড়ে ৪টা পর্যন্ত অপেক্ষায় ছিলেন।

 

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহার জানান ১টায় উপদেষ্টারা কোম্পানীগঞ্জ যাওয়ার কথা ছিল। কিন্তু জাফলং থেকে হরিপুর হোটেলে গিয়ে তাদের অনেকটা সময় চলে যায়। এরপর ৪টায় সার্কিট হাউসে তাদের একটি মিটিং ছিল। সাদাপাথর গেলে মিটিং-এ সময় মতো উপস্থিত হওয়া যেত না। তাই হয়তো তারা আর সাদাপাথর যান নি।

 

এদিকে সার্কিট হাউসের মিটিংয়ে উপদেষ্টারা অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

1

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

2

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

3

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

4

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

5

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

6

দিরাইয়ে ধান শোকানোকে কেন্দ্রকরে প্রতিপক্ষের আঘাতে যুবক খুন

7

খালেদা জিয়া দেশে ফিরছেন কাল পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

8

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

9

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

10

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

11

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

12

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

13

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

14

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

15

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

16

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

17

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

18

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

19

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

20