Global Sylhet24
প্রকাশ : May 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে দুর্ধর্ষ ডাকাতি, ৯ ডাকাত গ্রেফতার

টাঙ্গাইলের মধুপুরে আনাম গ্রিন ফুয়েল এনার্জি রিসোর্স ফ্যাক্টরিতে সংঘটিত ডাকাতির ঘটনায় ৯ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে প্রায় ১৫ লাখ টাকার ডাকাতি হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মিজানুর রহমান।

গ্রেফতার হওয়া ডাকাতরা হলেন—মামুন, মাসুদ, সুরুজ, নাঈম, রাসেল, কাজল ড্রাইভার, রাশেদুল, নান্নু ও বেল্লাল হোসেন। তারা সবাই আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার জানান, গত ৩ মে মধুপুর উপজেলার মহিষমারা এলাকায় অবস্থিত আনাম গ্রিন ফুয়েল এনার্জি রিসোর্স ফ্যাক্টরিতে সংঘবদ্ধ ডাকাতি সংঘটিত হয়। এ ঘটনায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ মামলা দায়ের করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ মে) রাজধানীর আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় পুলিশ সুপার আরও জানান, পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

1

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

2

বদলে যাওয়া ক্যাম্পাস

3

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

4

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

5

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

6

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

7

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

8

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

9

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

10

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

13

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

14

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

15

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

16

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

17

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ‘আটকে দিতে অপপ্রচার’

18

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

19

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

20