Global Sylhet24
প্রকাশ : May 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার।

বিশেষ প্রতিনিধি:-

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা রানীগঞ্জ ইউনিয়নের মেঘেরকান্দি ও রৌয়াইল গ্রামের মধ্যবর্তী হাওরে সৈয়দুর মিয়া (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে মেঘেরকান্দি (রামপুর) গ্রামের ইউনুস মিয়ার ছেলে। শুক্রবার (১৬ মে) বেলা ৩টায় হাওরের দিঘির পাশের ধানের ক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল ৩টার দিকে হাওরে বোরো ধানের পাশে ঘাস কাটার জন্য রৌয়াইল গ্রামের কয়েকজন কৃষক প্রথমে দেখতে পান। পরে স্থানীয় মেম্বার টিপু মিয়াকে খবর দিলে মেম্বার জগন্নাথপুর পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে তদন্ত (ওসি) জয়নার হোসাইন, সেকেন্ড অফিসার সাকিব মিয়া, এএসআই আকবর হোসেন, ডিএসপি জসিম মিয়া, সাইদুর জামান সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

এলাকাবাসী আরো জানান, এই দিঘীর পাড়ে একটি পরিত্যক্ত ঘর রয়েছে, সেখানে ধারনা করা হচ্ছে তাকে প্রথমে হত্যা করে। পরে পাশের জমিনে ফেলে রাখা হয়। এই ঘরে মাদক সেবনের বিভিন্ন জিনিস পাওয়া গেছে। এ ব্যাপারে ছেলের বাবা ইউনুস মিয়া বলেন, আমার ছেলের গলায় ছুড়ার একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। শরিরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করা হয়েছে। ছেলে ৬মাস আসে বিবাহ করেছি। আমার ৫ছেলের মধ্যে সে ৩য় সন্তান। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য টিপু মিয়া বলেন, আমাদের গ্রাম ও মেঘেরকান্দি গ্রামের মধ্যবর্তি একটি লাশ দেখে আমাকে জানালে পরে আমি থানা পুলিশকে খবর দেই। থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। এটা হত্যা না অন্য কিছু বলতে পারবো না।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, হাওরে লাশ পাওয়া গেছে খবর পেয়ে আমি সহ আমাদের পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে থানা নিয়ে আসি। আগামী কাল ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ পাঠানো হবে। এখনো কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে আইন আনুক ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

1

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

2

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

3

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

4

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

5

তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

6

ওসমানীতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ জানা গেল

7

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

8

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

9

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

10

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

11

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

12

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

13

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

14

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

15

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

16

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

17

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

18

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

19

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

20