Global Sylhet24
প্রকাশ : Sep 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

মাও,মুশতাক হত্যা: হাফিজের রিমান্ড আবেদনের শুনানি বুধবার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (৫২) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটককৃত আব্দুল হাফিজের ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর) এই রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।


দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মাওলানা মুশতাক আহমদের স্ত্রী রুবি বেগম বাদী হয়ে রোববার রাতে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-০৩। মামলার পরদিন সোমবার ভোরে সিলেট নগরীর টিলাগড় এলাকা থেকে আব্দুল হাফিজকে গ্রেফতার করে পুলিশ।

 

আটক আব্দুল হাফিজ (৪০) শান্তিগঞ্জ উপজেলার দরগাপুর গ্রামের আলিফ পাঠানের ছেলে। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অপর গ্রুপের শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক।

 

সোমবার বিকেল সাড়ে ৩টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে দিরাই জোনের আমলগ্রহণকারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করে। আদালতের বিচারক এসএম শাফায়াত ছালাম রিমান্ড শুনানির জন্য বুধবার (১০ সেপ্টেম্বর) দিন ধার্য করেন।

 

এদিকে, আব্দুল হাফিজের ফাঁসির দাবিতে দিরাই আদালত চত্বরে বিক্ষোভ করেছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও জমিয়তের একাংশের নেতাকর্মীরা। এসময় বিক্ষুব্ধ জনতা আব্দুল হাফিজকে উদ্দেশ্য করে ডিম ছুড়ে মারেন।

 

সুনামগঞ্জ আদালতের পরিদর্শক মো. আকবর হোসেন বলেন, ‘হত্যা মামলার তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আব্দুল হাফিজের ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আদালত এ বিষয়ে আগামীকাল শুনানি করবেন।’

 

প্রসঙ্গত, মাওলানা মুশতাক গাজীনগরীর লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার পেছনে জমিয়তের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-দ্বন্দ্বের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

1

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

2

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

3

চিন্ময় দাসের জামিন স্থগিত করল আপিল বিভাগ

4

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

5

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

6

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

7

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

8

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

9

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

10

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

11

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

12

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

13

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

14

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

15

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

16

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

17

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

18

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

19

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

20