Global Sylhet24
প্রকাশ : May 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে আ.লীগ নেতার বাসায় কাজের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়ায় আওয়ামী নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল আলম নিক্কুর বাসা থেকে ঝুলন্ত অবস্থায় এক কাজের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) বেলা ১ টায় দুইতল বাসার জানালার গ্রিলের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ১৮ বছর বয়সী চম্পার মরদেহ উদ্ধার করে পুলিশ।


চম্পা দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের নূরপুর গ্রামে বাদশা মিয়ার মেয়ে।



মেয়েটির পরিবার জানায়, বছর তিনেক সময় ধরে আওয়ামী নেতা রেজাউল আলম নিক্কুর বাসায় কাজ করতেন চম্পা বেগম। গৃহস্থালি কাজসহ বিভিন্ন বিষয় নিয়ে আওয়ামী লীগ নেতার ছেলের বউ ও সন্তানেরা কাজের মেয়ে চম্পাকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে। নির্যাতনের কারনে ৬ মাস পূর্বে বাড়িতে চলে গেলেও পরিবারের লোকজনে চাপে আবারও কাজে আসেন চম্পা বেগম। বুধবার (১৪ মে) সকালে জানানো হয় চম্পা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।


পরিবারের দাবি চম্পাকে আত্মহত্যা নয় বরং নির্যাতনের মাধ্যমে তাঁকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আওয়ামী লীগ নেতার পরিবারের কেউ জড়িত থাকতে পারে বলে দাবি নিহতের বাবা বাদশা মিয়ার। এই ঘটনার রহস্য উদঘাটন করে জড়িতদের বিচারের দাবি করেন তিনি।


এদিকে ঘটনার রহস্য উদঘাটন করতে কাজ করছে পুলিশ। মরদেহের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

1

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

2

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

3

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

4

আজ মহান স্বাধীনতা দিবস

5

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

6

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

7

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

8

বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ব

9

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

10

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

11

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

14

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

15

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

16

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

17

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

18

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

19

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

20