Global Sylhet24
প্রকাশ : May 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

নাগরপুরে বিদ্যালয় থেকে পাঠ্যবই পাচারের চেষ্টা: ট্রাক জব্দ।

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়া এম. বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে নতুন বছরের (২০২৫) সরকারি পাঠ্যবই পাচারের সময় একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। 

এ ঘটনায় ট্রাকসহ তিনজনকে আটক করা হলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান পলাতক রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, তিনিই বই পাচারের মূল পরিকল্পনাকারী।

বৃহস্পতিবার দুপুরে পাচারের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহাম্মেদ। 

অভিযানে দেখা যায়, বিদ্যালয় থেকে একটি ট্রাকে করে নতুন পাঠ্যবই সরিয়ে নেওয়া হচ্ছিল। ঘটনাস্থলেই বই ও ট্রাক জব্দ করা হয় এবং তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক মজিবর রহমান দীর্ঘদিন ধরেই সরকারি পাঠ্যবই অবৈধভাবে বিক্রি করে আসছিলেন। প্রতি কেজি বই ২০ টাকায় বিক্রির অভিযোগও উঠেছে। বৃহস্পতিবার বইগুলো ট্রাকে করে মির্জাপুরে নেওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা ইউএনওকে খবর দেন। পরে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়।

ঘটনার পর থেকে প্রধান শিক্ষক মজিবর রহমান পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে বলেও জানিয়েছেন স্থানীয়রা। মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহাম্মেদ বলেন, “নতুন বছরের পাঠ্যবইসহ একটি ট্রাক জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহাবুর রহমান বলেন, “বই বিক্রির বিষয়টি আমার জানা ছিল না। যদি কেউ জড়িত থাকে, তার বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে ট্রাক ও বই থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

রাত ৮টা পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্যমতে, বই পাচারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

1

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

2

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

3

বছর ঘুরে আজ খুশির ঈদ

4

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

5

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

6

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

7

খালেদা জিয়া দেশে ফিরছেন কাল পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

8

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

9

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

10

তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

11

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

12

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

13

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

14

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

15

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

16

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

17

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

18

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

19

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

20