Global Sylhet24
প্রকাশ : May 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

দিরাইয়ে ‘ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগের সাবেক সভাপতি গ্রেফতার

সুনামগঞ্জের দিরাইয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নিশিকান্ত চৌধুরী চানুকে (৫৫) গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে দিরাই উপজেলার শ্যামারচর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চানু উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের মৃত শ্যামাকান্ত চৌধুরীর ছেলে। তিনি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পুলিশের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্টের আগপর্যন্ত নিশিকান্ত চৌধুরী নিজ দলের পরিচয় ব্যবহার করে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের আশ্রয়ে এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল ও লুটপাটে সক্রিয় ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, “অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

1

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

2

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

5

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

6

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

7

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

8

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

9

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

10

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

11

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

12

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

13

ওসমানীতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ জানা গেল

14

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

15

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

16

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

17

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

18

তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

19

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

20