Global Sylhet24
প্রকাশ : Apr 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

নবীগঞ্জে কাইয়ূম হত্যার অন্যতম আসামী গ্রেফতার

এম.এ মুহিত, নবীগঞ্জ ঃ- 

নবীগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত আয়োজন নিয়ে বাকবিতন্ডায় ছুরিকাঘাতে আবদুল কাইয়ূম নামের এক ব্যক্তি খুনের মামলায় মৌলভীবাজার থেকে কাজী সুন্দর আলীকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার বেলা ২টার দিকে মৌলভীবাজার জেলা সদরের দশকাহনীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি নবীগঞ্জ থানার সদরঘাট গ্রামের মৃত ছানাওর আলীর ছেলে।
গত ২৮ মার্চ শুক্রবার রাত সাড়ে ৯টায় নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের পশ্চিমপাড়া ও দক্ষিণ পাড়ার মুরব্বীরা ঈদের জামাত নিয়ে আলোচনায় বসেন। এসময় দক্ষিণ পাড়ার আবদুল কাইয়ূমের সাথে কাজী সুন্দর আলীর ছেলে মোজাহিদ মিয়ার বাকবিতন্ডা হয়। এর জের ধরে মোজাহিদ ছুরিকাঘাত করেন আবদুল কাইয়ূমকে। স্থানীয়রা আব্দুল কাইয়ুমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দায়েরকৃত মামলার ৩নং আসামী ছিলেন কাজী সুন্দর আলী। হত্যাকান্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

1

বদলে যাওয়া ক্যাম্পাস

2

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

3

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

4

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

5

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

6

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

7

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

8

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

9

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

10

ওসমানীতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ জানা গেল

11

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

12

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

13

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

14

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

15

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

16

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

17

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

18

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

19

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

20