Global Sylhet24
প্রকাশ : May 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

আজমিরীগঞ্জে পুর্ব বিরোধকে কেন্দ্রকরে দু'পক্ষের সংঘর্ষ : ৩০ জন আহত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পুর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের নারী পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘঠণাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।  


বৃহস্পতিবার ( ৮ মে)  দুপুর আনুমানিক ১২ টায় উপজেলার সদর ইউনিয়নের বিরাট উজান পাড়ার রাজাহাটী গ্রামের জজ মিয়া ও বাঁশহাটিয়া গ্রামের মুজিবর রহমান ওরফে মজু মেম্বার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘঠণা ঘটে। আহতরা হলেন, রিপন মিয়া (৩০),তারেক মিয়া (১৯),ফারুক মিয়া (২৮), মাসুম (১৮), কামরান (১৫), খোকন (২৮), হান্নান(৫৫) , সইফুল (২০), হালিম (১৯), টেনু মিয়া (৫০), আক্তার নেছা (৩০), নুরুল আমিন (৩৮), আমজাদ (১৮), শিরন মিয়া (১৫), তাজত নেছা (৪০), জজ মিয়া (৪৭), সোনিয়া (২২), সোহেল মিয়া (৩৬), গিয়াস উদ্দিন (৬০), মনির মিয়া (১৮)।

 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বিগত মাসখানেক পুর্বে মজু মেম্বারের ভাতিজাকে জজ মিয়ার লোকজন মহিষ চুরির বিষয় নিয়ে আটক করে থানায় দেয়। বিষয়টি স্থানীয়দের মধ্যস্থতায় সালিশে নিষ্পত্তিও করা হয়৷

 

এরই জের ধরে গত মঙ্গলবার মজু মেম্বারের লোকজন জজ মিয়ার পক্ষের একজনকে মারধোর করে। এর পরদিন বুধবার জজ মিয়ার লোকজন মজু মেম্বারের একজনকে ধান শুকানোর মাঠে মারধোর করে৷ বিষয়টি নিয়ে বুধবার রাতে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কযেককটি বাড়িঘর ভাঙ্গচুর করা হয়।

 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুনরায় যেন সংঘর্ষের পুনরাবৃত্তি না হয় সেজন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া দেশে ফিরছেন কাল পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

1

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

2

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

3

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

4

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

5

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

6

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

7

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

8

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

9

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

10

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

11

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

12

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

13

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

14

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

15

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

16

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

17

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

18

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

19

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

20