Global Sylhet24
প্রকাশ : May 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকাসহ বিআরটিএর ৩৫ কার্যালয়ে দুদকের অভিযান

ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের ফিটনেস সার্টিফিকেট প্রদানসহ নানা সেবায় দালালের মাধ্যমে ঘুষ লেনদেন ও অনিয়মের অভিযোগে ঢাকার উত্তরা ও কেরানীগঞ্জসহ দেশের ৩৫টি বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) অফিসে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৭ মে) সকালে দুদকের প্রধান কার্যালয় এবং বিভিন্ন জেলা অফিসের সমন্বয়ে এসব বিআরটিএ অফিসে একযোগে অভিযান শুরু হয়। অভিযানে ইতোমধ্যে কয়েকটি কার্যালয়ে দালালের সরব উপস্থিতি ও নানা অনিয়ম হাতেনাতে ধরা পড়েছে বলে জানা গেছে।

দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ বলেন, ‘সারা দেশের ৩৫টি বিআরটিএ অফিসে একযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।’

এর আগেও সরকারি সেবায় অনিয়ম রোধে একাধিক উদ্যোগ নিয়েছে দুদক। গত ২৯ এপ্রিল এলজিইডির ৩৬টি কার্যালয়ে এবং ১৬ এপ্রিল দেশের ৩৫টি সাব-রেজিস্ট্রার অফিসে অনিয়ম ও ঘুষের অভিযোগে অভিযান চালানো হয়।

দুদক সূত্র জানায়, বিআরটিএ অফিসে সেবা গ্রহণে সাধারণ মানুষ দালালদের খপ্পরে পড়ে দীর্ঘদিন ধরেই অতিরিক্ত অর্থ গুনছেন। তাদের কাছ থেকে অনিয়মের নানান অভিযোগও আসছিল। এ প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এসব অভিযানের মাধ্যমে সরকারি সেবার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করাই লক্ষ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

1

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

2

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

3

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

4

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

5

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

6

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

7

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

8

দিরাইয়ে ধান শোকানোকে কেন্দ্রকরে প্রতিপক্ষের আঘাতে যুবক খুন

9

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

10

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

11

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

12

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

13

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

14

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

15

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

16

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

19

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

20