Global Sylhet24
প্রকাশ : Apr 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘এখন কেউ চাইলেই কোনো ইমামকে বহিষ্কার করতে পারবে না’

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন বলেছেন, বর্তমান সরকার ৮ মাস দায়িত্ব পালনকালে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে।  তিনি বলেন, আমরা মসজিদ পরিচালনার জন্য নতুন নীতিমালা তৈরি করেছি। এখন কেউ চাইলেই কোনো ইমামকে বহিষ্কার করতে পারবে না। ইমাম নিয়োগেরও নীতিমালা হবে। 

ইমাম মোয়াজ্জিনের বেতনের জন্য ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী বেতন কাঠামো করা হবে। ইমাম ও মোয়াজ্জিনের মর্যাদা বাড়ানোর জন্য আমরা প্রতিবছর ঢাকায় আনুষ্ঠানিকভাবে ৬৪ জেলার সেরা ইমাম ও মোয়াজ্জিনকে পুরষ্কারের ব্যবস্থা করব।’

বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ধুলিয়া মাদরাসা মাঠে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। 

উপদেষ্টা বলেন, বর্তমান সরকার ৮ মাস দায়িত্ব পালনকালে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। এবার হজের খরচ প্রায় ১ লাখ টাকা কমানো হয়েছে। সেই সঙ্গে সরকারি টাকায় এখন আর কেউ হজে যেতে পারবে না।

কওমি সনদের বাস্তবায়ন নিয়ে তিনি বলেন, এ নিয়ে আমি কিছু বলতে চাই না। আমাদেরকে দেখতে হবে কওমির সনদ ও সুবিধা যারা নিতে চান তারা নিতে কতটা প্রস্তুত। তারা নিতে চাইলে আমরা দিতে প্রস্তুত আছি। মনে রাখতে হবে মাদরাসা হলো আল্লাহর রহমত। আল্লাহর ভয় থাকলে মানুষের মর্যাদা বেড়ে যাবে।

আর-রাহমান ফাউন্ডেশন ধুলিয়া ঘাটুয়া,আমিরপুর বানিয়াচং-এর আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুলিয়া র. এর সাহেবজাদা মাওলানা হাবিবুর রহমান। অতিথি হিসাবে আলোচনায় অংশ নেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিব, মাওলানা নুরুল ইসলাম খান, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আবু জাফর কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদি, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক শাহ নজরুল ইসলাম, মাওলানা জুনাইদ আহমেদ কাটখালীসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

1

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

2

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

3

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

6

বদলে যাওয়া ক্যাম্পাস

7

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

8

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

9

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

10

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

11

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

12

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

13

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

14

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

15

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

16

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

17

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

18

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

19

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

20