Global Sylhet24
প্রকাশ : Aug 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে রাগীব আলীর ডাকাতি মামলায় মেয়ে কারাগারে

শিল্পপতি রাগীব আলীর মালনীছড়া চা বাগানের বাংলোয় ডাকাতি ও চুরির অভিযোগে দায়ের করা মামলায় রাগীব আলীর মেয়ে রেজিনা কাদির (৫৭) বর্তমানে কারাগারে রয়েছেন। বাগানের সহকারী ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার তালুকদার বাদী হয়ে তিনি সহ ৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করেন।


জানা যায়, মামলার প্রধান আসামি রোজিনা কাদির গত বুধবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি বর্তমানে জেল হাজতে রয়েছেন।

 

মামলার এজাহারে বলা হয়, ‘গত ২৯ জুলাই সকাল ১১টার দিকে রেজিনা কাদির কয়েকজন সহযোগীকে নিয়ে মালনীছড়া চা বাগানের বাংলোর প্রধান ফটকে আসেন। তারা নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে জোরপূর্বক চাবি নিয়ে গেট খোলেন এবং বাংলোতে প্রবেশ করেন। সেখানে রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের কক্ষের সামনে থাকা নিরাপত্তা রক্ষীদের মারধর করে ঘরে প্রবেশের পর রাগীব আলী ও আব্দুল হাইকে জিম্মি করে কিছু নথিপত্র লুট করেন এবং আলাদা কিছু কাগজে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন।’

 

এ সময় বাগানের শ্রমিক ও কর্মচারিরা খবর পেয়ে বাংলোর সামনে ও পেছনের দরজা পাহারা বসিয়ে পুলিশে খবর দেন। রেজিনা কাদির পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মাহফুজ (৫০), বকুল, পায়েল (২৪), রোমান (২৮), সিহাব (১৯) ও মো. জয় (২১)সহ মোট ৭ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন শ্রমিকরা। আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।

 

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, ‘নেত্রকোনা সদর থানার সাতপাই গ্রামের জীবন কুষ্ণ তালুকদারের ছেলে বিদ্যুৎ কুমার তালুকদার ৩১ জুলাই সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলা করেন (এয়ারপোর্ট সিআর মামলা নং-২২৮/২০২৫ ইংরেজি)। আদালতের আদেশে মামলাটি থানায় এলে এয়ারপোর্ট থানা মামলা নং-০১, তারিখ ০১/০৮/২০২৫ ইংরেজি হিসেবে এফআইআর রেকর্ড হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩৭৯, ৩৯৫, ৪৪৮ ও ৩৮০ ধারায় অভিযোগ আনা হয়েছে।’ ‘আটক ৭ জনকে প্রথমে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়, পরে মামলায় তাদের ‘শ্যোন এ্যারেস্ট’ দেখানো হয়। তারা বর্তমানে জামিনে রয়েছেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

1

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

2

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

3

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

4

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

5

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

6

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

7

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

8

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

9

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

10

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

11

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

12

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

13

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

14

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

15

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

16

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

17

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

18

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

19

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

20