Global Sylhet24
প্রকাশ : May 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের মৃত্যু।

পরিবারের দুঃখ-দুর্দশা ঘোচানো, মা-বাবা, স্ত্রী-সন্তানকে একটু স্বচ্ছলতা উপহার দেয়ার আশায় বিদেশে পাড়ি জমিয়েছিলেন মহিবুর রহমান (৩০)। কিন্তু সে স্বপ্ন আর বাস্তবে ধরা দিল না। মালয়েশিয়ায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

 


গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন মহিবুর। তিনি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের বাইন্নে বাড়ির বাসিন্দা তাজুল খার ছেলে।

 

মহিবুরের মামাতো ভাই ও আজমিরীগঞ্জের সিএনজি অটোরিকশা শ্রমিক নেতা ইব্রাহিম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দুই ভাই ও এক বোনের মধ্যে মহিবুর ছিলেন সবার বড়। পরিবারে রয়েছেন তাঁর বাবা-মা, এক ভাই, এক বোন, স্ত্রী ও একটি ছোট মেয়ে।

 

দেশে থাকাকালে সিএনজি চালিয়ে কোনোভাবে সংসার চালাতেন মহিবুর। প্রায় দেড় বছর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানকার চাকরি থেকে একটু একটু করে স্বস্তি ফিরছিল পরিবারে। কিন্তু তার আগেই ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা।

 

গতকাল সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে ঘুম থেকে উঠে গোসল করতে বাথরুমে ঢোকেন মহিবুর। সেখানেই হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি। তাঁর সঙ্গে রুমে থাকা এক সহকর্মীর মাধ্যমে মৃত্যুর খবর নিশ্চিত হয় পরিবার। মুহূর্তেই নেমে আসে শোকের ছায়া, কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। স্বামী হারিয়ে স্ত্রীর অবস্থাও পাগলপ্রায়।

 

ইব্রাহিম মিয়া জানান, মহিবুর যে প্রতিষ্ঠানে কাজ করতেন, তারাই মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বলে তাঁরা খবর পেয়েছেন।

 

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবির রঞ্জন তালুকদার বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। পরিবারের সঙ্গে যোগাযোগ করছি। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি সহায়তা পেতে যা যা করণীয়, সব ধরনের সহযোগিতা করব।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

1

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

2

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

3

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

4

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

5

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

6

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

7

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

8

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

9

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

10

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

11

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

12

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

13

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

14

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

15

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

16

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

17

দিরাইয়ে ধান শোকানোকে কেন্দ্রকরে প্রতিপক্ষের আঘাতে যুবক খুন

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

20