Global Sylhet24
প্রকাশ : May 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

বড়লেখায় চোরাই অটোরিকশা বিক্রি করতে গিয়ে ৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ আন্ত:জেলা সিএনজি চালিত অটোরিকশা চোর চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।


সোমবার বেলা দুইটার দিকে উপজেলার দাসেরবাজার ও চান্দগ্রাম এলাকা থেকে স্থানীয় জনসাধারণ ও সিএনজি মালিকের সহযোগিতায় তাদের 
গ্রেফতার করা হয়েছে।


এসময় তাদের কাছ থেকে পুলিশ বড়লেখা ও সিলেটের বিভিন্ন জায়গা থেকে চুরি করা তিনটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করেছে।


গ্রেফতারকৃতরা হচ্ছেন- বড়লেখা উপজেলার চান্দগ্রামের বাছির উদ্দিনের ছেলে মাছুম আহমদ, সিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব মোবারকপুর গ্রামের আব্দুল হাদির ছেলে নাহিদ আহমদ, একই উপজেলার শাখারকান্দি গ্রামের আহমদ আলীর ছেলে সাইফুল ইসলাম ও ষাইটধা গ্রামের আব্দুল আহাদের ছেলে সিরাজুল ইসলাম।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটের বরইকান্দি এলাকার এক মালিকের একটি সিএনজি চালিত অটোরিকশা সোমবার সকালে চান্দিরপুর এলাকা থেকে চুরি হয়। চোরেরা অটোরিকশাটি নিয়ে বড়লেখা উপজেলার দাসেরবাজারে যায়। লোকেশন ট্রাকিংয়ের মাধ্যমে সিএনজি মালিক দাসেরবাজার পর্যন্ত সিএনজিটির অবস্থান নিশ্চিত হন। পরে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় এক বাড়িতে তার সিএনজি শনাক্ত করেন। তখন ওই বাড়িতে তিন চোর ঘুমাচ্ছিল। তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। গ্রেফতার তিন চোরের তথ্য অনুযায়ী বড়লেখা উপজেলার চান্দগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের সহযোগি চোরকে গ্রেফতার ও আরো দুইটি চোরাই সিএনজি উদ্ধার করেছে পুলিশ। চোরেরা জানিয়েছে, বিক্রি করতেই তারা সিএনজি নিয়ে বড়লেখার দাসেরবাজারে গিয়েছিল।


বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম সরকার সোমবার বিকেলে জানান, গ্রেফতারকৃতরা আন্ত:জেলা সিএনজি চালিত অটোরিকশা চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে তিনটি চোরাই সিএনজি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার ৩ সিএনজির একটির মালিক গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। অপর দুই সিএনজি মালিকের মামলার প্রস্তুতি নিচ্ছেন। মঙ্গলবার গ্রেফতারকৃত ৪ আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

1

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

2

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

3

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

4

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

5

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

6

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

7

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

8

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

9

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

10

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

11

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

14

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

15

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

16

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

17

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

18

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

19

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

20