Global Sylhet24
প্রকাশ : Jul 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে টিকটক ভিডিও নিয়ে মারামারিতে যুবক খুন, ঘাতক গ্রেফতার

সুনামগঞ্জের জগন্নাথপুরে টিকটিক ভিডিও নিয়ে বিতর্কের জেরে মারামারির ঘটনায় রুবেল মিয়া (২৬) নামের এক যুবক খুন হয়েছে।  শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের চনুয়াখাই (লতিফ নগর) গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী মূল ঘাতককে ধরে পুলিশে সোর্পদ করেছে।


নিহত রুবেল ওই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। এ ঘটনায় নিহত রুবেলের চাচাত ভাই সুলতান মিয়াকে (৩৫) গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চনুয়াখাই গ্রামের মৃত জনাব আলীর ছেলে মনির মিয়া (৫০) টিকটিকে প্রায়ই বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকেন। এ নিয়ে একই গ্রামের রুবেল মিয়ার সঙ্গে মনির মিয়ার বিতর্ককের সৃষ্টি হয়। এরই জেরে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে রুবেল ও তার চাচাত ভাই সুলতান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষনা করেন। 


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক বদরুদ্দোজা বলেন, রুবেলকে হাসপাতাল আসার আগেই সে মারা যায়। অপরদিকে গুরুতর আহত সুলতান মিয়াকে সিলেটে পাঠানো হয়েছে। 


এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 


মূল ঘাতক একিই গ্রামের তুরাব উল্লার ছেলে মনিরকে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

1

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

2

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

3

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

4

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

5

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

6

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

7

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

8

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

11

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

12

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

13

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

14

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

15

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

16

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

17

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

18

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

19

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

20