Global Sylhet24
প্রকাশ : Apr 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

জিতেও উইন্ডিজদের স্বপ্নভঙ্গ, বিশ্বকাপে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে শনিবার (১৯ এপ্রিল) ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এতেই সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ।

ম্যাচ হেরে বিশ্বকাপ ভাগ্যটা ওয়েস্ট ইন্ডিজের কাছে ছেড়ে দিয়েছিল নিগার সুলতানার দল। আজ লাহোরে ওয়েস্ট ইন্ডিজের সামনেও ছিল কঠিন সমীকরণ।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৬৬ রানে অলআউট হয়ে যায় থাইল্যান্ড।

এতে বিশ্বকাপে খেলার জন্য ১০.১ ওভারেই থাইল্যান্ডের ১৬৭ রানের লক্ষ্য ছুঁতে হতো ক্যারিবীয় নারীদের। ওয়েস্ট ইন্ডিজ সেটা পারেনি। ১০.১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে জয় থেকে ১০ রান পিছিয়ে ছিল তারা।আর এতেই বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ওয়েস্ট ইন্ডিজ অবশ্য থাইল্যান্ডের বিপক্ষে ১০.৫ ওভারে ৬ উইকেটের বড় ব্যবধানে জিতেছে। তবে নেট রান রেটে বাংলাদেশের পেছনে থাকায় বাদ পড়েছে আগামী বিশ্বকাপ থেকে। বাংলাদেশের নেট রান রেট ‍+০.৬৩৯, ওয়েস্ট ইন্ডিজ থেমেছে ‍+০.৬২৬ নেট রান নিয়ে।

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলবে ৮ দল। এর মধ্যে স্বাগতিক ভারতসহ ৬ দল সরাসরি বিশ্বকাপের টিকিট পায়। বাকি ৫ দল হলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। বিশ্বকাপ বাছাই পর্বে ৫ ম্যাচে জিতেই বিশ্বকাপের টিকিট পায় বাছাই পর্বের স্বাগতিক পাকিস্তান। অন্য টিকিট হাতে পেলেন নিগার সুলতানা জ্যোতিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

1

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

2

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

3

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

4

তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

5

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

6

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

7

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

8

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

9

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

10

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

11

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

12

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

13

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

14

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

15

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

16

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

17

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

18

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

19

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

20