Global Sylhet24
প্রকাশ : Jul 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

আবুল মহসিন 'জীবিত থাকা সত্ত্বেও কাগজে-কলমে ‘মৃত’

জীবিত থাকা সত্ত্বেও কাগজে-কলমে ‘মৃত’ দেখানো হয়েছে ৭৩ বছর বয়সী আবুল মহসিনকে। ফলে এক বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে তার বয়স্ক ভাতা।

মিলছে না নাগরিক সুযোগ-সুবিধাও।

এ ঘটনার শিকার হন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কামালখানী গ্রামের বাসিন্দা আবুল মহসিন। স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সনদে তাকে মৃত ঘোষণা করা হয়। আর এ সুযোগে তার স্থলে ভাতাভোগীর তালিকায় যুক্ত হন অন্য একজন।

উপজেলা সমাজসেবা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৯ মে বানিয়াচংয়ের ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান মিজানুর রহমান অফিসিয়াল প্যাডে আবুল মহসিনকে মৃত উল্লেখ করে একটি সনদ ইস্যু করেন (স্মারক: ২০২৪-১৭০)। এরপর ১৪ জুলাই চেয়ারম্যান ও ইউপি সদস্য শহীদ মিয়ার যৌথ স্বাক্ষরে সমাজসেবা কার্যালয়ে বয়স্কভাতা হালনাগাদের তালিকা জমা দেওয়া হয়। ওই তালিকায় মহসিনের স্থলে অন্তর্ভুক্ত করা হয় মনু মিয়া নামের আরেক ব্যক্তিকে। ভাতা তোলার বিকাশ নম্বরটিও বদলে যায়।

এরপর থেকে গত দুই কিস্তির টাকা তোলা হয়েছে নতুন নম্বরে। আর নিজের প্রাপ্য থেকে বঞ্চিত হয়ে এক বছর ধরে উপজেলা কার্যালয় থেকে জেলা কার্যালয় পর্যন্ত ঘুরেছেন আবুল মহসিন। কোথাও মেলেনি প্রতিকার। শেষ পর্যন্ত সমাজসেবা অফিস থেকেই জানানো হয়- তার নাম মৃতদের তালিকায়।

অনুসন্ধানে দেখা যায়, আবুল মহসিনের নামে ভুয়া মৃত্যু সনদ জারি করে তার স্থলে ভাতাভোগীর তালিকায় ঢোকানো হয়েছে আরেকজনকে। টাকা তুলেছেন সেই নতুন ভাতাভোগী। স্থানীয়ভাবে গড়ে ওঠা একটি দুর্নীতিবাজ সিন্ডিকেট এ কাজে জড়িত বলে অভিযোগ উঠেছে।

একই ওয়ার্ডের আরেকজন- আব্দুল অদুদ মিয়ার ভাতাও একইভাবে বন্ধ রয়েছে প্রায় এক বছর ধরে।

এ বিষয়ে জানতে চাইলে বানিয়াচং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান বলেন, ইউনিয়ন পরিষদ থেকে স্বাক্ষরিত তালিকা ও সনদের ভিত্তিতেই আমরা হালনাগাদ করেছি। চেয়ারম্যান ও সদস্যের স্বাক্ষর থাকা তালিকা যাচাই করেই নেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ মহান স্বাধীনতা দিবস

1

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

2

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

3

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

4

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

5

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

6

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

7

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

8

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

11

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

12

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

13

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

14

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

15

বছর ঘুরে আজ খুশির ঈদ

16

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

17

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

18

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

19

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

20