Global Sylhet24
প্রকাশ : Jun 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে সাড়ে ৭ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিশাল চোরাচালান জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।


শুক্রবার (২৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একাধিক বিওপি দল সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী জব্দ করে।

 

অভিযান পরিচালিত হয় তামাবিল, সংগ্রাম, দমদমিয়া, বিছনাকান্দি, উৎমা, বাংলাবাজার, সোনালীচেলা, পান্থুমাই, মিনাটিলা ও শ্রীপুর সীমান্ত এলাকায়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় সানগ্লাস, ক্লপ-জি ক্রিম, গরু, সুপারি, কম্বল, চকলেট, আইবল ক্যান্ডি, জুস, মদ এবং অবৈধভাবে উত্তোলিত পাথর পরিবহনকারী নৌকা।

 

এছাড়া সিলেট ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যৌথভাবে তামাবিল-সিলেট মহাসড়কের ফতেপুর, হরিপুর ও রাধানগর, জাফলং এলাকায় অভিযান চালায়। এ সময় কয়েকটি গোডাউনে রাখা ভারতীয় শাড়ি ও কসমেটিকস সামগ্রী ট্রাকে করে পাচারকালে আটক করা হয়।

 

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আনুমানিক সিজার মূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা। এই চোরাচালানবিরোধী অভিযানের বিষয়ে এক প্রেস ব্রিফিং-এ ৪৮ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে বিস্তারিত তুলে ধরেন সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, বিজিবিএম।

 

তিনি বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান রোধে বিজিবি সর্বাত্মক অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালিত হয়েছে।”

 

তিনি আরও জানান, জব্দকৃত চোরাচালানী মালামালের ব্যাপারে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

1

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

2

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

3

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

4

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

5

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

6

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

7

চিন্ময় দাসের জামিন স্থগিত করল আপিল বিভাগ

8

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

9

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

10

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

11

তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

12

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

13

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

14

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

15

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

16

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

17

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

18

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

19

বদলে যাওয়া ক্যাম্পাস

20