Global Sylhet24
প্রকাশ : May 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ।

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ায় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ২-১ গোলে নেপালকে পরাজিত করে। 

আগামী ১৮ মে ফাইনালে স্বাগতিক ভারত ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তিনটি গোলই আসে দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৭৩তম মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন আশিকুর রহমান। 

নেপালের রক্ষণ ও গোলরক্ষক বাধা দিতে ব্যর্থ হন। ফয়সালের নিখুঁত কর্নারে আশিকুর দক্ষতায় বল জালে জড়ান।

৮০তম মিনিটে এবার নিজেই গোল করেন অধিনায়ক ফয়সাল। মানিকের বাড়ানো বল ধরে ডান পায়ের নিখুঁত শটে ব্যবধান ২-০ করেন তিনি।

নেপাল অবশ্য হার মানেনি সহজে। ৮৬তম মিনিটে তারা একটি গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দেয়। সংঘবদ্ধ আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগকে চাপে ফেলে তারা। গোলরক্ষক মাহিন এগিয়ে এলে নেপালের ফরোয়ার্ড বল তার পাশ দিয়ে জালে পাঠান।

রেফারি অতিরিক্ত সাত মিনিট সময় দিলেও বাংলাদেশ রক্ষণভাগ জমাট রেখে গোল হজমের সুযোগ দেয়নি। ম্যাচ শেষে বিজয়ের উল্লাসে মেতে ওঠে তরুণ ফুটবলাররা।

প্রথমার্ধে অবশ্য বেশ চাপে ছিল বাংলাদেশ। বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল নেপাল। ৩০ মিনিটে তাদের একটি শট সাইড পোস্টে লেগে ফিরে আসে। বাংলাদেশের গোলরক্ষক মাহিন প্রথমার্ধে একাধিকবার অস্বস্তিতে পড়েন। ৩২ মিনিটে পাওয়া ফ্রি কিকও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

তবে দ্বিতীয়ার্ধে ফিরে ঘুরে দাঁড়ায় দলটি। অধিনায়ক ফয়সালের নেতৃত্বে জয় নিশ্চিত করে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেয় লাল-সবুজের যুবারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

1

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

2

আজ মহান স্বাধীনতা দিবস

3

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

4

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

5

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

6

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

7

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

8

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

9

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

10

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

11

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

12

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

13

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

14

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

15

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

16

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

17

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

18

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

19

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

20