Global Sylhet24
প্রকাশ : May 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

যেভাবে উদ্ধার হলো প্রভাবশালীর দখলে থাকা সরকারি পুকুর।

কুলাউড়া প্রতিনিধি:- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বিজলি মৌজায় বীরমুক্তিযোদ্ধার দখলে থাকা একটি বিশালাকৃতির সরকারি পুকুর উদ্ধার করেছে 
উপজেলা প্রশাসন।

বুধবার (১৫ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৬২ শতক আয়তনের এই পুকুরটি দখলমুক্ত করা হয়।



নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, সরকারি খাস খতিয়ানের অন্তর্ভুক্ত পুকুরটি দীর্ঘ প্রায় ১০ বছর ধরে মৃত বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মাহমুদ আলী ব্যক্তিগতভাবে দখলে রেখে মাছ চাষ করে আসছিলেন। তার মৃত্যুর পর তার ছেলে শফিকও পুকুরটির দখল বজায় রাখেন। স্থানীয়দের অভিযোগের পর বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রশাসনের পক্ষ থেকে দখলদারদের উচ্ছেদপূর্বক পুকুরটি পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।


তিনি আরও জানান, অভিযানের সময় পুকুরে চাষ করা মাছ জব্দ করে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১০ হাজার টাকায় বিক্রি করা হয়।


দখলমুক্ত করা পুকুরটি পরবর্তীতে সঠিক নিয়মে ইজারা দিয়ে স্থানীয় জনগণের স্বার্থে ব্যবহার করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

1

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

2

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

3

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ‘আটকে দিতে অপপ্রচার’

4

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

5

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

6

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

7

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

8

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

9

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

10

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

11

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

12

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

13

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

14

চিন্ময় দাসের জামিন স্থগিত করল আপিল বিভাগ

15

দিরাইয়ে ধান শোকানোকে কেন্দ্রকরে প্রতিপক্ষের আঘাতে যুবক খুন

16

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

17

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

18

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

19

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

20