Global Sylhet24
প্রকাশ : May 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে নবীগঞ্জের ইউপি চেয়ারম্যানকে মারধর, পুলিশে সোপর্দ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) ও পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি নির্মলেন্দু দাশ রানাকে (৪৭) সিলেট মহানগরীতে মারধর করা হয়েছে। ‘ছাত্র-জনতা’ নামধারী কয়েকজন মঙ্গলবার রাতে সিলেট মহানগরীর রিকাবিবাজার এলাকায় তাঁকে আটকে মারধর করেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে সিলেট মহানগরীর রিকাবিবাজার এলাকার একটি রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছিলেন নির্মলেন্দু দাশ রানা এবং বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন। এ সময় ‘ছাত্র-জনতা’ নির্মলেন্দু দাশ রানাকে আটক করেন। পরে তাঁকে রাস্তায় নিয়ে বেধড়ক কিলঘুষি মারা হয়।

খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের লামাবাজার ফাঁড়ির এসআই আলী হোসেনের নেতৃত্বে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্মলেন্দু দাশ রানাকে উদ্ধার করে পুলিশের হেফাজতে নেয়।


২০১৪ সালে দেশের রাজনৈতিক অস্থিরতার সময় জামায়াতে ইসলামীর একটি মিছিলে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নির্মলেন্দু দাশ রানাকে প্রধান আসামি করে এবং আওয়ামী লীগের আরও ২৬ নেতার বিরুদ্ধে ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর নবীগঞ্জ থানায় মামলা করেন জামায়াতে ইসলামীর সদর ইউনিয়ন শাখার সভাপতি শাহ মো. আলাউদ্দিন। মামলার পর থেকে আত্মগোপনে চলে যান রানা। পরে মামলা আপসের মাধ্যমে মোটা অঙ্কের লেনদেনের গুঞ্জন ছড়ায়। এরপর জামায়াত নেতা আলাউদ্দিনকে বহিষ্কার করা হয়।


নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানাকে সিলেটে আটক করে পুলিশে দিয়েছে বলে খবর পেয়েছি। বিস্তারিত জানার জন্য খোঁজখবর নিচ্ছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

1

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

2

খালেদা জিয়া দেশে ফিরছেন কাল পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

3

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

4

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

5

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

6

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

7

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

8

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

9

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

10

আজ মহান স্বাধীনতা দিবস

11

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

12

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

13

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

14

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

15

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

16

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

17

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

18

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

19

তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

20