Global Sylhet24
প্রকাশ : May 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে বিএনপি নেতার বাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেফতার

ঝালকাঠিতে বিএনপি নেতার বাড়ি থেকে আমির হোসেন আমুর ভাইজি জামাই যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবু (৪০) গ্রেফতার হয়েছে ।

রবিবার (১১ মে) সকালে সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রাম থেকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ  জিয়াউল ইসলাম জুবায়ের এর রাজপাশা গ্রামের বাড়ি থেকে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম বাবুকে গ্রেফতার করে শেখেরহাট ক্যাম্প পুলিশ। আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর আপন চাচাতো ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন সুজনের মেয়ে ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজিয়া হাসান নুরহানকে বিয়ে করে বাবু আমুর মির্জাপুর গ্রামের বাড়িতে তত্ত্বাবধায়ক হিসেবে বসবাস করতো। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা জুবায়ের ও  বাবুর বাড়ি সদর উপজেলার রাজপাশা গ্রামে। সরকার পরিবর্তনের পর বাবু প্রায়ই বিএনপি নেতা জুবায়েরের বাড়িতে রাত্রিযাপন করতেন। শনিবার রাতেও তিনি সেখানে অবস্থান করছিলেন। রবিবার সকালে জুবায়েরের বাড়ির সামনে থেকে শেখেরহাট ক্যাম্পের পুলিশ তাকে আটক করে। পরে তাকে ঝালকাঠি সদর থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ঝালকাঠি শহরে বিএনপির মিছিলে বোমা হামলার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয় । বাবু শেখেরহাট ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ  মো. মনিরুজ্জামান বলেন বাবুকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। শেখেরহাট ক্যাম্পের পুলিশ তাকে ক্যাম্পের সামনে থেকে গ্রেফতার করেছে। তার নামে কোনো মামলা ছিল না। সন্ধিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে । 

ঝালকাঠি সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের বলেন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবু কোনোদিন আমার বাড়িতে ছিল না, সে আমার বাড়ি থেকে গ্রেফতার হয়নি। পুলিশ ফাড়িতে ডেকে নিয়ে তাকে গ্রেফতার করেছে বলে শুনেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

1

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

2

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

3

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

4

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

5

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

6

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

7

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

8

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

11

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

12

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

13

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

14

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

15

দিরাইয়ে ধান শোকানোকে কেন্দ্রকরে প্রতিপক্ষের আঘাতে যুবক খুন

16

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

17

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

18

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

19

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

20