Global Sylhet24
প্রকাশ : Jun 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাসে অতিরিক্ত ভাড়া: মধুপুরে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে টাঙ্গাইলের মধুপুরে বাস ও অন্যান্য পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালানো হয়।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে দূরপাল্লার বিনিময় বাস, প্রান্তিক বাস, জামালপুর ও শেরপুরগামী বাস, উত্তরবঙ্গগামী বাস এবং সিএনজি পরিবহনসহ বিভিন্ন যানবাহনে ভাড়া যাচাই করা হয়। 

ভাড়া তালিকা লঙ্ঘন ও অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়ায় ১৪টি মামলায় মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া ঈদ সামনে রেখে কিছু মিষ্টির দোকানে মুনাফার উদ্দেশ্যে প্যাকেটের ওজন বাড়ানোর অভিযোগে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং দোকানে মজুদ রাখা অনিয়মিত মিষ্টির প্যাকেটগুলো ধ্বংস করে ফেলা হয়।

অভিযানকালে মধুপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সালমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল সহযোগিতা প্রদান করে। 

জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও জানান ইউএনও মো. জুবায়ের হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

1

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

2

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

3

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

4

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

5

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

6

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

7

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

8

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

9

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

10

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

11

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

12

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

13

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

14

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

15

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

16

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

17

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

18

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

19

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

20