Global Sylhet24
প্রকাশ : Aug 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে বাস-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ, কলেজ ছাত্রীসহ নিহত ৩

সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ ৩ সিএনজির যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন- সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী, শহরের আরপিনগর এলাকা দোলোয়ার হোসেনের মেয়ে আফসানা খুশী (১৭) ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর স্নেহা চক্রবর্তী (১৮), সে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের বিপুল চক্রবর্তীর মেয়ে। অপর নিহত শহরের আলীপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম (৫০)।
 


জানা যায়, নিহত দুই শিক্ষার্থী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট থেকে অন্যান্য যাত্রীদের সাথে সিএনজি যুগে শহরে ফিরছিলেন। ফেরার পথে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় বিপরীত মুখি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম (৫০) ও আফসানা খুশী (১৭) নামের দুইজনের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা গুরুত্বর আহত তিনজনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠালে স্নেহা (১৮) নামের অপর শিক্ষার্থীর মৃত্যু হয়।
 

এঘটনায় গুরুত্বর আহত আরও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ট্রাফিক ইনচার্জ মোহাম্মদ হানিফ মিয়া।
 

তিনি গণমাধ্যম-কে বলেন, আমরা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিন লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিন্ময় দাসের জামিন স্থগিত করল আপিল বিভাগ

1

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

2

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

3

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

4

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

5

বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ব

6

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

7

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

8

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

9

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

10

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

11

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

12

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

13

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

14

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

15

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

16

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

17

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

18

তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

19

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

20