Global Sylhet24
প্রকাশ : May 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

মালদ্বীপের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও ম্যাচ ড্র করে মাঠ ছেড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অপ্রত্যাশিত ওই ড্রয়ে ভারতের অরুনাচলে চলমান সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা তৈরি হয়েছিল গোলাম রব্বানী ছোটনের দলের। তবে দ্বিতীয় ম্যাচে ভুটানকে হারিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে নাম লিখেছে লাল-সবুজ জার্সিধারী যুবারা।

রোববার বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছে ভুটানকে। বাংলাদেশ প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল। এ জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট হলো বাংলাদেশের। মালদ্বীপ ও ভুটানের শেষ ম্যাচের ফলের ওপর নির্ভর করছে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কারা সেমিফাইনালে যাবে।

ওই ম্যাচের ফল বাংলাদেশের জন্যও গুরুত্বের। মালদ্বীপেরও সুযোগ আছে সেমিফাইনালে ওঠার। তারা যদি ভুটানকে ৪ বা তার চেয়ে বেশি গোলের ব্যবধানে হারায় তাহলে বাংলাদেশ হবে গ্রুপ রানার্সআপ। সেক্ষেত্রে সেমিফাইনালে বাংলাদেশকে মোকাবিলা করতে হতে পারে ভারতকে।

‘বি’ গ্রুপে ভারত প্রথম ম্যাচে ৮-০ গোলে হারিয়েছে শ্রীলংকাকে। স্বাগতিকরা পরের ম্যাচে নেপালকে হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর গোল বাড়ানোর লক্ষ্য রাখা উচিত ছিল বাংলাদেশের। ইনজুরি সময়ের শেষ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের গোলে বাংলাদেশ ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

প্রথমার্ধে বাংলাদেশের ২ গোল করেছিলেন মুর্শেদ আলী, সুমন সরেন। ১১ মিনিটে মোরশেদ আলী ডান দিক দিয়ে একাই বক্সে ঢুকে অফসাইড ফাঁদ ভেঙে বাম পায়ের জোরালো শটে গোল করেন। ২৮ মিনিটে মুরশেদ আলীর ক্রস থেকে সুমন সরেনের দুর্দান্ত প্লেসিংয়ে ব্যবধান ২-০ করে বাংলাদেশ। শেষ মুহূর্তে অধিনায়কের গোলে ব্যবধান বড় করতে পেরেছে ছোটনের দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

1

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

2

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

3

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

4

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

5

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

6

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

7

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

8

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

9

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

10

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

11

ওসমানীতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ জানা গেল

12

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

13

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

14

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

15

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

16

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

17

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

18

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

19

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

20