Global Sylhet24
প্রকাশ : May 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ শহরে ‘মাতলামির’ প্রতিবাদ করায় ছুরিকাঘাতে খুন

সুনামগঞ্জে মাতলামি করতে বাধা দেয়ায় মাতাল যুবকের ছুরিকাঘাতে মো. আল মোবিন (৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু ঘটেছে। শহরের নতুনপাড়া আবাসিক এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। নিহত মোবিন একই মহল্লার শামছুল হকের ছেলে। তিনি একসময় শহরের পূর্ব তেঘরিয়ার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন হয় পরিবার সহ তারা নতুনপাড়ায় বসবাস করছেন। ঘটনার পর খুনী হৃদয় বণিক (৩০)কে তার নিজ বাড়ী থেকে আটক করেছে পুলিশ। সে মহল্লার রবি বণিকের ছেলে।


স্থানীয়রা জানান, বখাটে হৃদয় বণিক মাদকাসক্ত। নেশা করে এলাকায় গালিগালাজ অসামাজিক কাজ প্রতিদিনই করতো। মোবিনের বাড়ীর পাশের একটি নির্মাণাধীন ভবনের ছাদে বসে হৃদয় বণিকসহ কয়েক তরুণ নেশা করতো। মঙ্গলবার বিকেলে ওখানে হৃদয় বণিক একাই গিয়েছিল। তাকে মাতলামি করতে দেখে মোবিন এগিয়ে গিয়ে বলেন, ‘তোমরা এখানে এসব কর, আমরাতো পরিবার নিয়ে থাকি।’ এ নিয়ে দুজনের কথা কাটাকাটির এক পর্যায়ে হৃদয় মোবিনকে ছুরিকাঘাতে করে। আহত মোবিন বালুর স্তুপে পড়ে গেলে হৃদয় আরও কয়েকবার তাকে ছুরিকাঘাত করতে থাকে। এসময় আশপাশে খেলতে থাকা কয়েক শিশু এই ঘটনা দেখতে পেয়ে মোবিনের পরিবারের লোকজনকে জানায়। আশপাশের লোকজন মোবিনকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক দেখে ডাক্তাররা সিলেটের ওসমানী মেডিকেলে নিয়ে যাবার পরামর্শ দেন। ওখানে নিয়ে যাবার সময় পথেই তার মৃত্যু ঘটে। ঘটনার পর ঘাতক হৃদয় কে পুলিশ তার বাড়ী থেকে গ্রেপ্তার করে।


মোবিনের শ্যালক সুয়েব আহমদ বললেন, আমার বোনের জামাইয়ের সঙ্গে মহল্লার সকলের ভালো সম্পর্ক, এভাবে একটি মর্মস্পর্শি ঘটনায় আমরা একেবারে হতবাক হয়েছি।
সুনামগঞ্জ সদর থানার ওসি আবুল কালাম জানান, ছুরিকাঘাতকারী তরুণকে আটক করা হয়েছে। নতুনপাড়া এলাকায় পুলিশ মোতায়েন করা আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

1

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

2

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

5

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

6

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

7

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

8

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

9

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

10

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

11

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

12

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

13

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

14

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

15

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

16

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

19

ইরানের ১২ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

20