Global Sylhet24
প্রকাশ : May 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে আইনজীবী হত্যা মামলার আসামী সিলেটে গ্রেফতার

বয়স মাত্র ১৭ বছর। কিন্তু এই বয়সেই জড়িয়ে পড়েছে নানা অপরাধে। এমনকি হত্যা মামলার ছায়া তদন্তেও উঠে আসে তার নাম।


অবশেষে র‌্যাব-৯ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে চট্টগ্রামের কর্ণফুলি থানার জামালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
 


তার নাম মো. সালমান মিয়া (১৭)। সে মৌলভীবাজার সদরের উত্তর মুলাইম গ্রামের আলী হোসেনের ছেলে।

মঙ্গলবার (১৩ মে) বিকেল পৌণে ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
 

গণমাধ্যমে পাঠানো র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ এপ্রিল রাত পৌণে ৯টার দিকে অজ্ঞাতনামা একদল কিশোর অপরাধী মৌলভীবাজার সদর থানাধীন ভাসমান তামান্না ফুচকা ও চটপটির দোকানে বসে থাকা মৌলভীবাজার জেলা জজ কোর্টের আইনজীবী সুজন মিয়াকে ফেলে দিয়ে তার বুকে উপর্যপরি ছুরিকাঘাত ও  মারাত্মক জখম করে। পরে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অ্যাডভোকেট সুজনের ভাই বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন (নং ১৫/ ০৮/০৪/২০২৫)।
 

এই মামলার তদন্তে অন্যতম প্রধান কিশোর অপরাধী হিসাবে সালমানের সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হয়ে র‌্যাব-৯, সিপিসি-২ মৌলভীবাজার ও র‌্যাব-৭ চট্টগ্রাম শাখা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তাকে মৌলভীবাজার মডেল থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

1

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

2

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

3

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

4

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

5

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

6

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

7

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

8

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

9

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

10

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

11

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

12

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

13

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

14

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

15

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

16

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

17

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

18

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

19

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

20