Global Sylhet24
প্রকাশ : Aug 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে নদীতে পড়ে নিখোঁজ যুবকের লাশ জগন্নাথপুরে উদ্ধার

মৌলভীবাজার সদর উপজেলার মীরপুর এলাকার মনু নদীতে পড়ে নিখোঁজ যুবকের লাশ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আশারকান্দি থেকে উদ্ধার করা হয়েছে। 


শুক্রবার (৮ আগস্ট) রাতে জগন্নাথপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে। শনিবার (৯ আগস্ট) সকালে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

 

নিহত ওই যুবক মছব্বির আহমদ (৩২) মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।


জানা গেছে, গত বুধবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার মীরপুর গ্রামের এক বন্ধুর বাড়ি থেকে নৌকাযোগ ফেরার পথে মনু নদীতে পড়ে নিখোঁজ হন মছব্বির আহমদ। ঘটনার দুদিন পর শুক্রবার রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীতে ভাসমান লাশ পাওয়ার সংবাদে আলাল মিয়া এসে তার ভাইকে শনাক্ত করেন। 


আলাল মিয়া বলেন, গত বুধবার আমার ভাই তার এক বন্ধুর বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে সে নিখোঁজ হয়। তিনি আরো জানান, ঘটনার পরদিন তিনি মৌলভীবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।


জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, লাশটি ময়না তদন্তের জন্য শনিবার সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

1

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

2

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

3

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

4

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

5

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

6

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

7

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

8

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

9

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

10

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

11

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

12

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

13

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

14

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

15

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

16

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

17

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

18

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

19

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

20