Global Sylhet24
প্রকাশ : Jun 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

দিরাই পৌরসভার অর্থবছরের বাজেট ঘোষণা

দিরাই প্রতিনিধি ::  অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে দিরাই  পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে  ২০২৫-২০২৬ অর্থবছরে ১৪ কোটি ৩৭ লাখ ৪২ হাজার ৬৯৯ টাকার বাজেট ঘোষণা করা হয়। 

দিরাই পৌরসভা কার্যালয়ের কনফারেন্স হলে পৌর প্রশাসক অভিজিৎ সূত্রধর এ বাজেট ঘোষণা করেন।  বাজেটে রাজস্ব আয় ৩ কোটি ১৩ লাখ ১৫ হাজার টাকা এবং সরকারি ও অন্য উন্নয়ন হিসাব খাতে ১১ কোটি ২৯ লাখ ৫২ হাজার ৬৯৯ টাকা আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রস্তাবিত বাজেটে পৌর এলাকায় অবকাঠামো নির্মাণ খাতে সর্বোচ্চ ১০ কোটি ৫৭ লাখ টাকা ও রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭ লাখ ৯০ টাকা। 

এ ছাড়া রাস্তা, ব্রিজ, কালভার্ট, ড্রেন, ঘাটলা নির্মাণ ও নলকূপ স্থাপন কর্মসূচিকে অগ্রাধিকার দেয়া হয়েছে। 

পৌর প্রশাসক অভিজিৎ সূত্রধরের সভাপতিত্বে বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার। বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশীদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন, উপজেলা জামায়াতের আমির আব্দুল কুদ্দুস, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসাইন চৌধুরী, দিরাই থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাফিক ইসমাম চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মফিজুল ইসলাম খান, এসআই আব্দুল্লাহ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনি পেশার জনগন উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

1

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

2

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

3

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

4

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

5

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

6

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

7

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

8

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

9

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

10

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

11

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

12

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

13

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

14

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

15

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

16

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

17

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

18

বছর ঘুরে আজ খুশির ঈদ

19

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

20