Global Sylhet24
প্রকাশ : Aug 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাঞ্ছারামপুরে ১ হাজার ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৩০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার রাত ১০টা ৪০ মিনিটে বাঞ্ছারামপুর পৌরসভার জগন্নাথপুর বিশ্বরোড এলাকার মলিনা টাওয়ারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযানটি পরিচালনা করেন বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান জামিল খানের নেতৃত্বে এসআই (নি.) সন্তোষ কুমার সাহা ও সঙ্গীয় পুলিশ সদস্যরা।

গ্রেফতারকৃত যুবকের নাম মো. সজল মিয়া (৩৫)। তিনি বাঞ্ছারামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দশদোনা কান্দাপাড়া এলাকার মৃত শহিদ মিয়া ও মৃত আয়েশা বেগমের ছেলে। 

বর্তমানে তিনি জগন্নাথপুর বিশ্বরোডে অবস্থিত আলহাজ্ব আব্দুল মতিনের মালিকানাধীন ‘মলিনা টাওয়ার’-এর একটি ভাড়াকৃত কক্ষে বসবাস করছিলেন।

অভিযানের সময় তার ভাড়াবাসা থেকে মোট ১,০৩০ (এক হাজার ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ওসি মো. হাসান জামিল খান বলেন, “মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায় জড়িত কেউই ছাড় পাবে না।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

1

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

2

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

3

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

4

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

7

বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ব

8

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

9

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

10

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

11

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

12

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

13

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

14

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

15

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

16

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

17

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

18

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

19

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

20