Global Sylhet24
প্রকাশ : Jun 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ জব্দ করল যুক্তরাজ্য

বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ)। তিনি এসব সম্পদ বিক্রি করতে পারবেন না। 

বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তদন্তকারী ইউনিট (আই-ইউনিট) এ তথ্য প্রকাশ করেছে। এই পদক্ষেপের সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস লন্ডন সফরে ছিলেন।

এক বিবৃতিতে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) জানায়, তারা একটি চলমান বেসামরিক তদন্তের অংশ হিসেবে সাইফুজ্জামান চৌধুরীর বেশ কিছু সম্পত্তি ফ্রিজ (অর্থাৎ বিক্রয় বা হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা) করেছে। এর ফলে তিনি এসব সম্পদ বিক্রি করতে পারবেন না। 

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকার দেশটির সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন সম্পদ জব্দের ব্যাপারে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থাকে (এনসিএ) অনুরোধ জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে এনসিএ তার সম্পদ জব্দ করেছে। 

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার (এনসিএ) একজন মুখপাত্র জব্দকরণের আদেশ নিশ্চিত করে বলেন, চলমান সিভিল তদন্তের অংশ হিসেবে এনসিএ সাইফুজ্জামান চৌধুরীর বেশ কয়েকটি সম্পত্তি জব্দকরণের আদেশ পেয়েছে। 

প্রসঙ্গত, তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে মন্ত্রী ছিলেন। সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশ কর্তৃপক্ষ তদন্ত করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

1

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

2

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

3

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

4

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

5

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

6

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

7

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

8

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

9

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

10

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

11

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

12

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

13

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

14

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

15

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

16

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

17

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

18

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

19

আজ মহান স্বাধীনতা দিবস

20