Global Sylhet24
প্রকাশ : May 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

৬ কোটিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের আগে মেগা নিলামে নাম দিয়েও অবিক্রিত ছিলেন মুস্তাফিজুর রহমান। নিলামে বাংলাদেশি এই পেসারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। আসরের মাঝপথে দল পেলেন ফিজ।

৬ কোটি ভারতীয় রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। প্রসঙ্গত, আইপিএলে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ক্রিকেটারও এখন টাইগার এই পেসার।

সাময়িক বিকল্প হিসেবে মুস্তাফিজের সঙ্গে চুক্তি করেছে দিল্লি। আইপিএলের নিয়ম অনুযায়ী, পরের আসরের জন্য তাকে ধরে রাখতে পারবে না এই ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ, শুধুমাত্র চলমান আসরের বাকি অংশে মুস্তাফিজকে খেলাতে পারবে দিল্লি।মূলত জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। এই অজি ওপেনার আইপিএলের বাকি অংশ খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। নিরাপত্তা শঙ্কায় আর ভারতে ফিরছেন না তিনি।


আইপিএলের একাধিক দলে খেলার অভিজ্ঞতা আছে মুস্তাফিজের। এখন পর্যন্ত সাতটি মৌসুমে খেলেছেন। সর্বশেষ গত আসরে ছিলেন চেন্নাই সুপার কিংসে। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছিলেন এই বাঁহাতি এই পেসার।

এর আগে ২০১৬ অভিষেক আসরে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল মুস্তাফিজের। মাত্র ৬.৯০ ইকোনমি রেটে নিয়েছিলেন ১৭ উইকেট। পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি, যা আইপিএল ইতিহাসে একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জয়ের কীর্তি।

আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ। ভারত-পাকিস্তানের মধ্যেকার সামরিক সংঘাতের পর গত সপ্তাহের বৃহস্পতিবার স্থগিত করা হয়েছিল আইপিএলের খেলা। নিরাপত্তা অজুহাতে এক সপ্তাহের বেশি বন্ধ থাকার পর ফের মাঠে গড়াচ্ছে এবারের আইপিএল। আর ১৮ মে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে মুস্তাফিজের দিল্লি। 

অবশ্য আইপিএল খেলতে যাওয়ার আগে বিসিবি থেকে এনওসি নিতে হবে মুস্তাফিজকে। একই সময়ে আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। যে কারণে এনওসি পান কি না এ নিয়ে অনিশ্চয়তা থাকছেই। 

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা পোস্টকে বিসিবির ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেন, 'এখনো পর্যন্ত এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। কেউ এখনো কোনো এনওসির জন্য আবেদন করেনি। যেহেতু দিল্লি তাদের পেজে জানিয়েছে, সুতরাং খেলোয়াড়ের সাথে আগেই হয়তো কথা বলে রেখেছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

1

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

2

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

3

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

4

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

5

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

6

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

7

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

8

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

9

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

10

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

11

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

12

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

13

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

14

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

15

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

16

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

19

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

20