Global Sylhet24
প্রকাশ : May 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

মাধবপুরে কৃষককে হত্যা, ১০ দিন পর বাঁশের ঝোপ থেকে মরদেহ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি ঃ- 

মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের কৃষক ফারুক মিয়াকে পরিকল্পিত হত্যার অভিযোগ উঠেছে। দূর্বৃত্তরা তাকে হত্যা করে উপজেলার আখাউড়া-সিলেট রেল লাইনের মনতলা অপরূপা স্কুলের পশ্চিম পাশের জঙ্গলের বাঁশঝাড়ে লাশ ফেলে রাখে। এমনি অভিযোগ ফারুকের পরিবারের লোকজনের। নিখোঁজের ১০ দিন পর গতকাল শুক্রবার সকালে ওই বাঁশঝাড়ে দূর্গন্ধের উৎস খোঁজতে গিয়ে তার লাশের সন্ধান পান এলাকাবাসী। এরপর এলাকার উৎসুক জনতা ভীড় করেন জঙ্গলে। খবর পেয়ে পরিবারের লোকজন তার লাশ সনাক্ত করেন। পরে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনসহ একদল পুলিশ লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
ফারুকের ছেলে আকিবুল ইসলাম জানান, গত ১৩ মে বিকালে পরিবারের জন্য মাছ-তরকারি ক্রয় করতে স্থানীয় মনতলা বাজারে যান ফারুক। এরপর থেকে তিনি আর বাসায় ফিরেননি। এর আগে একই এলাকার রুবেল নামে এক ব্যক্তি তার বাবাকে ফোন করে বাজারে নিয়ে যায়। কিছুক্ষন পর তার বাবার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। বিষয়টি পরদিন মাধবপুর থানা পুলিশ অবগত করা হয়। পরে দীর্ঘ অপেক্ষার পর তার সন্ধান না পাওয়ায় থানায় সাধারন ডায়েরী করেন পরিবারের লোকজন। আকিবুল ইসলাম বলেন, ‘আমার বাবাকে পরিকল্পিত হত্যা করে লাশ জঙ্গলে ফেলে রাখা হয়েছে। 
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বাঁশঝাড়ে লাশের সন্ধান পান এলাকাবাসী। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ রহস্য উদঘাটনে মাঠে নেমেছে। তদন্ত করে দ্রæত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

1

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

2

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

3

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

4

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

5

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

6

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

7

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

8

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

9

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

10

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

11

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

12

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

13

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

14

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

15

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

16

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

17

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

18

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

19

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

20