Global Sylhet24
প্রকাশ : May 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

৪১.৮° ডিগ্রীর তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা

গত কয়েক দিন থেকে চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপদাহ। টানা তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে এ জেলায়। 

রোববার (১১ মে) বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ২৬ শতাংশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রকিবুল হাসান।

তথ্যসূত্র বলছে, শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। এটি এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। 

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে চুয়াডাঙ্গার জনপদ। প্রখর তাপ আর ভ্যাপসা গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জীবিকার তাগিদে তীব্র রোদে পুড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। রোদের তীব্র প্রখরতায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। তীব্র গরমে ঘরে-বাইরে কোথাও মিলছে না স্বস্তি। অসহনীয় তাপপ্রবাহের মধ্যে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। 

এ দিকে এ তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও আবহাওয়া বার্তায় বলা হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, আগামী কয়েকদিন এমন অবস্থা বিরাজমান থাকতে পারে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

1

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

2

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

3

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

4

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

5

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

6

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

7

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

8

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

9

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

ওসমানীতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ জানা গেল

12

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

13

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

14

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

15

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

16

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

17

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

18

দিরাইয়ে ধান শোকানোকে কেন্দ্রকরে প্রতিপক্ষের আঘাতে যুবক খুন

19

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

20