Global Sylhet24
প্রকাশ : Jun 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী এলাকায় পাট ব্যবসায়ীর বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গাজীপুরের জয়দেবপুর, কালিয়াকৈর, সালনা ও চন্দ্রা এলাকায় টানা ৩৬ ঘন্টা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো, গাজীপুরের কাশিমপুর থানার সারদাগঞ্জ পশ্চিমপাড়া গ্রামের কাদের সরদারের ছেলে শাহ আলম ভাঙারি (৪৫), রংপুর তারাগঞ্জের ছোট লক্ষ্মীপুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৬), সিরাজগঞ্জ চৌহালীর মধ্য খাসকাওলীয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে নুর হোসেন (৪০), টাঙ্গাইল ভূয়াপুর কুঠিবয়রা গ্রামের মৃত একেন্দালী সরকারের ছেলে মামুন সরকার (৪২) ও একই এলাকার রামাইলের চর গ্রামের মো. সাত্তারের ছেলে মো. সেলিম (৩০)।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরীফ আল রাজীব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ২৪ মে রাত ১টা ৪৫ মিনিটে চন্দনী বাজারসংলগ্ন পাট ব্যবসায়ী বিশ্বনাথ বিশ্বাসের বাড়িতে ১৫-২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। তারা লোহার রড, বাটাম ও ধারালো অস্ত্র নিয়ে বাড়ির সীমানার তারকাটা কেটে ভেতরে প্রবেশ করে এবং দরজা ভেঙে ঘরে ঢুকে। ডাকাত দলের সদস্যরা বিশ্বনাথ বিশ্বাসের মাথায় ছ্যানদা দিয়ে আঘাত করে তাকে গুরুতর আহত করে এবং তার স্ত্রীর গলায় অস্ত্র ঠেকিয়ে হত্যার ভয় দেখিয়ে ৬ লাখ টাকা ও ৫-৬ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।

এ ঘটনায় বিশ্বনাথ বিশ্বাসের ভাই বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন (মামলা নং-৩৯, তারিখ: ২৪/০৫/২০২৫; ধারা- ৩৯৫/৩৯৭ দণ্ডবিধি)।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরীফ আল রাজীব আরও জানান, দীর্ঘ ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি, মাদক ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

1

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

2

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

3

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

4

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

7

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

8

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

9

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

10

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

11

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

12

বছর ঘুরে আজ খুশির ঈদ

13

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

14

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

15

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

16

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

17

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

18

তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

19

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

20