Global Sylhet24
প্রকাশ : Jun 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে সুরমা নদী যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের ছাতকে সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ জুন) সকাল সোয়া ১১টার দিকে ছাতক শহরের চৌধুরী ঘাট এলাকার সুরমা নদী থেকে বিবস্ত্র অবস্থায় মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, সুরমা নদীর উজান থেকে ছাতক পৌর শহরের পাশ দিয়ে পানিতে ভেসে যাচ্ছিল একটি মরদেহ। প্রত্যক্ষদর্শীরা বিষয়টি দেখে ছাতক নৌ-পুলিশ ফাঁড়িকে অবহিত করেন। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক অপু কুমার দাশ গুপ্ত জানান, খবর পেয়ে তিনি মরদেহটি উদ্ধার করেছেন। তবে তার পরিচয় সনাক্ত করা যায় নি। তার বয়স অনুমানিক ২৮-৩০ হবে। বিবস্ত্র অবস্থায় উদ্ধারকৃত মরদেহটি মুসলমান ব্যক্তির। মৃত দেহটি ৭-৮দিন আগের বলে ধারনা করা হচ্ছে। 

অর্ধগলিত মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

1

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

2

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

3

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

4

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

5

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

6

তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

7

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

8

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

9

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

10

বদলে যাওয়া ক্যাম্পাস

11

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

12

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

13

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

14

দিরাইয়ে ধান শোকানোকে কেন্দ্রকরে প্রতিপক্ষের আঘাতে যুবক খুন

15

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

16

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

17

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

18

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

19

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

20