Global Sylhet24
প্রকাশ : May 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় রাসেলস ভাইপার সাপের কামড়ে দুইজনের মৃত্যু

কুষ্টিয়ায় ছয় ঘণ্টার ব্যবধানে রাসেলস ভাইপার সাপের কামড়ে দুইজন কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বুধবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। 

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম।

প্রথম ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৭ মে) গভীর রাতে। দৌলতপুর উপজেলার গবরগাড়া গ্রামের বাসিন্দা আশরাফুল হোসেন কালু (৩৫) স্থানীয় একটি আম বাগানে গেলে সেখানে রাসেলস ভাইপার সাপের কামড়ের শিকার হন। পরে গুরুতর অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৮ মে) ভোররাতে তার মৃত্যু হয়। আশরাফুল কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন।

দ্বিতীয় ঘটনাটি ঘটে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে। কুমারখালী উপজেলার চর জগন্নাথপুর গ্রামের কামরুল প্রামানিক (৫০) স্থানীয় একটি কলা বাগানে কাজ করার সময় রাসেলস ভাইপার সাপে কামড় খেয়ে গুরুতর আহত হন। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। তিনিও কৃষিকাজে নিয়োজিত ছিলেন।

মৃত কামরুলের ভাতিজা বিপুল প্রামানিক জানান, “চাচা সকালে কলা বাগানে কাজ করতে গিয়ে সাপে কামড় খাওয়ার পর সাপটিকে মেরে হাতে নিয়ে বাড়ি ফিরে আসেন। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।”

এদিকে আশরাফুল হোসেনের স্বজনরাও জানান, রাতে আম বাগানে কাজ করতে গিয়ে তিনি সাপের কামড়ের শিকার হন।

আরএমও ডা. হোসেন ইমাম বলেন, “রাসেলস ভাইপার সাপের কামড়ে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল দুজনকে। যথাযথ চিকিৎসা দেওয়া হলেও তারা মারা যান। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

স্থানীয়দের অভিযোগ, গ্রামীণ এলাকায় সচেতনতার অভাব এবং পর্যাপ্ত অ্যান্টিভেনম না থাকায় সাপের কামড়ে মৃত্যুর হার বাড়ছে। তারা দ্রুত প্রতিরোধমূলক উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

1

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

2

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

3

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

4

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

5

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

6

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

7

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

8

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

খালেদা জিয়া দেশে ফিরছেন কাল পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

11

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

12

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

13

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

14

আজ মহান স্বাধীনতা দিবস

15

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

16

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

19

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

20