Global Sylhet24
প্রকাশ : Jun 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে ভাড়া নিয়ে তর্কের জেরে সিএনজি চালককে পিটিয়ে হত্যা

হবিগঞ্জের চুনারুঘাটে ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে মর্তুজ আলী (৫৫) নামের এক সিএনজি চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত মর্তুজ আলী পৌরসভার নয়ানী এলাকার মৃত রজব আলীর পুত্র। বুধবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।


পুলিশ জানায়, মর্তুজ আলী তার মালিকানাধীন সিএনজি অটোরিকশা (রেজি: হবিগঞ্জ-থ-১১-৮৪৪৪) নিয়ে চুনারুঘাট সিএনজি স্টেশনে অবস্থান করছিলেন। এ সময় ৩নং দেওরগাছ ইউনিয়নের কিছু চা-শ্রমিক তার গাড়ি ভাড়া করে চানপুর বাজারে যেতে চান। ভাড়া নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। পরবর্তীতে ওই চা-শ্রমিকরা অন্য একটি সিএনজি নিয়ে চানপুর বাজারে চলে যান। 

 

পরে মর্তুজ আলী অন্য যাত্রী নিয়ে চানপুর বাজারে পৌঁছালে পূর্বের বিরোধের জেরে ওই চা-শ্রমিকরা তাকে মারধর করে। আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা চা-শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

1

ওসমানীতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ জানা গেল

2

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

3

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

4

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

5

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

6

বদলে যাওয়া ক্যাম্পাস

7

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

8

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

9

চিন্ময় দাসের জামিন স্থগিত করল আপিল বিভাগ

10

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

11

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

12

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

13

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

14

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

15

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

16

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

17

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

18

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

19

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

20