Global Sylhet24
প্রকাশ : Aug 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

সৌদিতে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।


রবিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ।
 


এতে বলা হয়েছে, গত ৩১ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ২২ হাজার ৭২ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়।
 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩ হাজার ৮৩৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ৬২৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৬১৫ জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেফতার করেছে।
 

এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় এক হাজার ৬৪০ জন গ্রেপ্তার হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে ইথিওপিয়ান ৬৪ শতাংশ, ইয়েমেনি ৩৫ শতাংশ এবং অন্যান্য দেশের ১ শতাংশ নাগরিক রয়েছেন।

একই সময়ে অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ৪৮ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ৩৭ ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে।

বর্তমানে দেশটিতে ২৬ হাজার ৬৩০ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ২০ হাজার ৬০১ জন পুরুষ এবং ৩ হাজার ২৯ জন নারী। গ্রেফতারকৃত প্রবাসীদের মধ্যে ১৬ হাজার ১৬২ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।
 

পাশাপাশি আরও ৩ হাজার ১৩৬ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়ে গ্রেফতারদের মধ্যে ১১ হাজার ৫৮ জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে।
 

মরু অঞ্চলের দেশ সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন। সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করছে।

সূত্র: গালফ নিউজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

1

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

2

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

3

বছর ঘুরে আজ খুশির ঈদ

4

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

5

ইরানের ১২ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

6

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

7

খালেদা জিয়া দেশে ফিরছেন কাল পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

8

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

9

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

10

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

11

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

12

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

13

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

14

বদলে যাওয়া ক্যাম্পাস

15

বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ব

16

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

17

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

18

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

19

আজ মহান স্বাধীনতা দিবস

20