Global Sylhet24
প্রকাশ : Jun 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

বানিয়াচংয়ে রাস্তা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, নিহত ১ আহত নারীসহ ৫০

হবিগঞ্জ প্রতিনিধিঃ- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাতাকান্দী গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে রাস্তা নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে খরমুজ আলী (৫৫) নামে টেঁটাবিদ্ধ হয়ে একজন মারা গেছেন।

দুই ঘণ্টা ব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অনন্ত অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। এ সময় টেঁটাবিদ্ধ কয়েক জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

সোমবার (৮ জুন) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা এ সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাতাকান্দী গ্রামের চলাচলের রাস্তা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই মধ্যে ঈদ উপলক্ষে উভয় গোষ্ঠীর লোকজন বাড়ি আসে। এ নিয়ে ঈদের দিন থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। সোমবার বিকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। এ সময় টেঁটাবিদ্ধ হারুন মিয়ার পক্ষের খরমুজ আলীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা সময়ের আলোকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দাঙ্গাবাজদের আটকে যৌথ অভিযান চলছে। যেকোনো পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

1

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

2

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

3

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

4

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

5

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

6

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

7

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

8

বদলে যাওয়া ক্যাম্পাস

9

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

10

তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

11

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

12

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

13

চিন্ময় দাসের জামিন স্থগিত করল আপিল বিভাগ

14

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

15

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

16

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

17

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

18

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

19

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

20