Global Sylhet24
প্রকাশ : Jun 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

এস আলমের ২০০ একর জমি জব্দের আদেশ

মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান চলমান থাকায় আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ১৮০ কোটি ৬১ লাখ টাকা দলিল মূল্যের ২০০ দশমিক ২৬ একর জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।



মঙ্গলবার (১৭ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা তানজিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক তাহসিন মুনাবিল হক এসব সম্পদ ক্রোকের আদেশ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট সত্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং সংগঠনের অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য একটি যৌথ অনুসন্ধান ও তদন্ত টিম গঠন করা হয়েছে।


অনুসন্ধানকালে দেখা যায়, মোহাম্মদ সাইফুল আলম ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। তিনি এবং তার পরিবারের সদস্যরা স্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।


অনুসন্ধান নিষ্পত্তির আগে এসব স্থাবর সম্পত্তি হস্তান্তর হয়ে গেলে পরবর্তী সময়ে সেটি উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। তাই মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের স্থাবর সম্পত্তিসমূহ জরুরি ভিত্তিতে ক্রোক বা জব্দ করা প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

1

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

2

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

3

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

4

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

5

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

6

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

7

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

8

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

9

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

10

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

11

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

12

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

13

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

14

বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ব

15

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

16

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

17

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

18

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

19

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

20